শিরোনাম:
●   অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি ●   যুক্তরাষ্ট্রে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর ●   আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘের প্রতিবেদন ●   মার্কিন বিমানবাহী রণতরিতে অভ্যন্তরীণ নৌসদস্যদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭ ●   গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী: শের বাহাদুর দেউবা ●   রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলই ●   মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ‘ভণ্ডামি’ বন্ধ করা উচিত: আরাগচি ●   ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ●   বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ ●   ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » অক্টোবরে প্রবাসী আয় সর্বোচ্চ, এসেছে ৬৪৩ মিলিয়ন ডলার
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » অক্টোবরে প্রবাসী আয় সর্বোচ্চ, এসেছে ৬৪৩ মিলিয়ন ডলার
৮৭৬ বার পঠিত
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অক্টোবরে প্রবাসী আয় সর্বোচ্চ, এসেছে ৬৪৩ মিলিয়ন ডলার

---বিবিসি২৪নিউজ,অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা:বাংলাদেশে ডলারের সংকটের মধ্যে অক্টোবরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এই মাসে প্রবাসীরা ১.৯৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। ডলারের বিনিময় দর ও রেমিট্যান্সে প্রণোদনা বাড়ার কারণে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে বলে জানিয়েছেন ব্যাংকাররা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, প্রবাসীরা সেপ্টেম্বরের তুলনায় আক্টোবরে রেমিট্যান্স বেশি পাঠিয়েছে ৬৪৩ মিলিয়ন ডলার, আগের মাসের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৪৮.২০ শতাংশ।

সেপ্টেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১.৩৩ বিলিয়ন ডলার, যা ছিল গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন। ২০২২ সালের অক্টোবরে প্রবাসীদের রেমিট্যান্স এসেছিল ১.৫৯ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রবাসীরা যে চ্যানেলে রেমিট্যান্সে (ডলারের) দর বেশি পায় সে মাধ্যমেই রেমিট্যান্স পাঠায়। আগে হুন্ডি বাজারে প্রবাসীরা ডলারের দাম বেশি পাওয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স কম এসেছিল।

গত মাসের শেষের দিকে রেমিট্যান্সের প্রণোদনা ২.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার ফলে রেমিট্যান্স বেশি এসেছে।
উল্লেখ্য, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাসে ( জুলাই-অক্টোবর) রেমিট্যান্স পাঠিয়েছে ৬.৮৮ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭.১৯ বিলিয়ন ডলার। সে হিসাবে, চলতি অর্থবছরের চার মাসে রেমিট্যান্স কম এসেছে ৪.৩৬ শতাংশ।



আর্কাইভ

অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
যুক্তরাষ্ট্রে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘের প্রতিবেদন
মার্কিন বিমানবাহী রণতরিতে অভ্যন্তরীণ নৌসদস্যদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী: শের বাহাদুর দেউবা
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ
ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্যের লেবাননে মৃত্যুদণ্ড বাতিল
ঢাকা -দিল্লির সম্পর্ক মজবুতে মোদির নির্দেশনা চাইলেন দীনেশ ত্রিবেদী