শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নতুন সমালোচনার মুখে ট্রুডো
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নতুন সমালোচনার মুখে ট্রুডো
৪৬১ বার পঠিত
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন সমালোচনার মুখে ট্রুডো

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার ছোট ছেলে হ্যাড্রিয়েনের সঙ্গে হ্যালোউইনের পোশাক পরা একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা গেছে পোশাকটি দেখতে মুণ্ডুবিহীন দেহের মতো এবং একটি হাত তার ছেলের মাথা ধরে আছে। এই ছবির পর সমালোচনার মুখে পড়েছেন ট্রুডো।সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করা ছবির ক্যাপশনে ট্রুডো লিখেছেন, ‘হ্যাড্রিয়েন কিছু ভুল করেছে বলে মনে হচ্ছে… কিন্তু এটি তাকে মজা করা থেকে আটকাতে পারবে না। হ্যালোউইন শুভ হোক, সবাই মজা করুন।’

গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে ক্রমবর্ধমান সংঘর্ষের পটভূমিতে ছেলেকে মাথাবিহীন মানুষ হিসেবে সাজানোর জন্য ট্রুডোর সমালোচনা করেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। হামাসের হামলার পর ৭ অক্টোবর শুরু হওয়া সংঘাতে গাজায় হাজার হাজার মানুষ মারা গেছে। সম্প্রতি একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় আরও ১৯৫ গাজাবাসীর মৃত্যু হয়েছে।ট্রুডোর সমালোচকরা বলছেন, একটি শিরশ্ছেদ করা দেহকে কস্টিউম হিসেবে দেখানো বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হওয়া শত শত মানুষের কাছে সংবেদনশীল।

একজন ব্যবহারকারী লিখেছেন, এই ধরনের দৃষ্টিভঙ্গি এটাই বুঝায় যে বর্তমান বৈশ্বিক সমস্যা সম্পর্কে গভীরভাবে সচেতন যারা নিজেকে নারীবাদী বলে দাবি করেন তারা এখনই প্রতিবাদ করুন। বিশ্বে যা চলছে, এই পরিস্থিতে আমার অবস্থান কোথায় এবং এই ধরণের কর্মকাণ্ড কি বিবেক সম্পন্ন?

পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়া ট্রুডোর জন্য নতুন কিছু নয়। ২০১৯ সালে, একটি ছবিতে দেখা গেছে কানাডিয়ান প্রধানমন্ত্রী আলাদিনের মতো পোশাক পরে সেজেছেন। এই ছবিটি ওয়েস্ট পয়েন্ট গ্রে একাডেমির অ্যারাবিয়ান নাইটস-থিমযুক্ত গালায় তোলা হয়েছিল, যেখানে ট্রুডো ২৯ বছর বয়সী একজন শিক্ষক ছিলেন।

এছাড়াও, ট্রুডোকে একটি হাই স্কুলের ছবিতে কালো মুখের মেকআপে দেখা গেছে। এরপর তিনি জবাবে বলেছিলেন, হাই স্কুল ট্যালেন্ট শোতে তিনি কালো চেহারায় সেজেছিলেন। এরপর থেকে তিনি এই বর্ণবাদী গেট আপের জন্য ক্ষমাও চেয়েছেন।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না