শনিবার, ৪ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » গাজায় সহিংসতায় যাদের প্রাণ না কাঁদে, তারা পাথরের তৈরি : পুতিন
গাজায় সহিংসতায় যাদের প্রাণ না কাঁদে, তারা পাথরের তৈরি : পুতিন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে আবারও প্রতিবাদ জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, গাজায় সহিংসতায় হতাহত শিশু-নারী ও বেসামরিক লোকজনকে দেখেও যাদের প্রাণ কেঁদে না ওঠে, তাদের হৃদয় পাথরের তৈরি।
শুক্রবার মস্কোতে এক উচ্চ পর্যায়ের সরকারি বৈঠকে তিনি একথা বলেন।
পুতিন আরও বলেন, একটি স্ফুলিঙ্গ কিংবা গোলা নিক্ষেপ করা সহজ, খুবই সহজ; কিন্তু তারপর যে পরিস্থিতির সৃষ্টি হয়।
আপনি যদি স্বাভাবিক মানুষ হন, তাহলে যখন হামলায় রক্তাক্ত শিশুদের যন্ত্রণা আপনি নিজের চোখে দেখবেন, সেসময় আপনার হাতের মুঠো দৃঢ় হবে এবং চোখ অশ্রুতে ভরে উঠবে। সাধারণ লোকজনের ক্ষেত্রে এমনটাই ঘঢ়টে থাকে।
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘গাজায় এসব ভয়াবহ দৃশ্য দেখার পরও যারা স্বাভাবিক রয়েছে, কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না- তারা দেখতে মানুষের মতো হলেও আসলে তাদের হৃদয় নেই; কিংবা যদি থেকেও থাকে- তাহলেও সেই হৃদয় রক্ত-মাংস দিয়ে নয়, পাথরে তৈরি। ’




যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
ইরানে সুইডেনের নাগরিকের মৃত্যুদণ্ড
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ 