শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » আমরা তো লুকোচুরি করছি না: দীঘি
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » আমরা তো লুকোচুরি করছি না: দীঘি
৩৯১ বার পঠিত
বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমরা তো লুকোচুরি করছি না: দীঘি

বিবিসি২৪নিউজ, বিনোদন প্রতিবেদক: শিশুশিল্পী থেকে তারকা খ্যাতি পাওয়া চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি নাকি প্রেমে মজেছেন- গুঞ্জন ছড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকে এই নায়িকার সঙ্গে এক ছেলের বেশ কিছু ছবি ভাইরাল হয়। যদিও তিনি প্রেমের বিষয়ে বরাবরই এড়িয়ে গেছেন।

ছবিতে তাদের খুনসুটি মুহূর্তগুলো ফুটে উঠে। এমনকি ওই ছেলের ফেসবুক প্রোফাইলেও দীঘির সরব উপস্থিতি দেখা মেলে। সেসময় গণমাধ্যমকে ওই ছেলের সঙ্গে সম্পর্ক শুধুই বন্ধুত্ব বলে সম্বোধন করেন দীঘি।

এমনকি ছবিগুলো প্রসঙ্গেও দীঘির ভাষ্য ছিল, ‘আমরা তো লুকোচুরি করছি না। ছবিগুলো বন্ধু হিসেবেই তোলা। যেহেতু সে মিডিয়ার কেউ নয়, তাই আমি চাই তাকে নিয়ে এ বিষয়ে কোনো আলোচনার সৃষ্টি না হোক।’

এদিকে ওই নায়িকার সঙ্গে ছেলের ছবিগুলো নিয়ে অনেক সংবাদমাধ্যমেই সংবাদ প্রচার হয়েছে। যেখানে কিছু কিছু প্রতিবেদনে দীঘির সঙ্গে তরুণের ‘অন্তরঙ্গ’ ছবি প্রকাশ, এভাবেও শিরোনাম হয়েছে।

বিষয়টি মোটেও ভালোভাবে নেননি এই নায়িকা। তার কথায়, আমাদের ছবি নিয়ে কিছু জায়গায় সংবাদ হয়েছে। তাতে বলা হয়েছে ‘অন্তরঙ্গ’ ছবি। আসলে বিষয়টি মোটেও তা নয়। কেননা, অন্তরঙ্গ ছবি খুবই ভয়ংকর হয়। সেসব প্রকাশ্যে পোস্ট করা সম্ভব হয় না। আমার ফোন থেকে যে ছবি পোস্ট হবে, তা কখনো অন্তরঙ্গ হবে না। অন্তরঙ্গ সেটা হবে, যেটা আমার ফোনের গ্যালারিতে থাকবে, কিন্তু কখনো বের হবে না।

এই ছেলের সঙ্গে প্রেম করছেন কি না, এমন প্রশ্নে দীঘি বলেছিলেন- ‘না, তার সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। আমরা খুব ভালো বন্ধু। ছোটবেলার বন্ধু। আমাদের মধ্যে বন্ধুত্বের বাইরে কিছু নেই।’



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প