শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়-ভারত
নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়-ভারত
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ, দিল্লি থেকে: বাংলাদেশের স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল স্বপ্নকে ভারত সমর্থন করে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী। গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
অরিন্দম বাগচী বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশিরাই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্বে ভারতীয় এক সাংবাদিক বলেন, ২৮ অক্টোবরের জনসভার পর বাংলাদেশে বিরোধীদের ওপর দমন-পীড়ন শুরু হয়েছে। সবচেয়ে বড় বিরোধী দল বিএনপির সাধারণ সম্পাদকসহ কয়েকজন শীর্ষ নেতা কারাগারে। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য দিল্লি সফরের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন। ওই বিএনপি নেতা বলেছিলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চেয়ে ভারত এখনও বিবৃতি দেয়নি।
তারা হতাশ।
ওই সাংবাদিক জানতে চান, বাংলাদেশ সরকার বিরোধী নেতাদের কারাগারে রাখছে। আর এ বিষয়ে ভারতের অবস্থান কি?
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ‘আমাকে আমার উত্তরটি এই বলে শুরু করতে দিন যে, দমনপীড়ন, বিরোধীদলীয় নেতাদের কারাগারে পাঠানো ইত্যাদি এগুলো আপনার বক্তব্য। অনুগ্রহ করে এগুলো আমার মুখ দিয়ে বলানোর চষ্টো করবেন না।
অরিন্দম বাগচী বলেন, ‘আমরা তৃতীয় কোনো দেশের নীতি নিয়ে মন্তব্য করতে চাই না। আমি আগেও যেমন বলেছি, বাংলাদেশে নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণ তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ঘনিষ্ঠ বন্ধু এবং অংশীদার হিসেবে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করি। আমরা একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের স্বপ্নকে সমর্থন করে যাব।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 