শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ১১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকায় এক ঘণ্টার ব্যবধানে ৪ বাসে আগুন
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকায় এক ঘণ্টার ব্যবধানে ৪ বাসে আগুন
৪৭৭ বার পঠিত
শনিবার, ১১ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকায় এক ঘণ্টার ব্যবধানে ৪ বাসে আগুন

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: রাজধানীর মতিঝিল, গাবতলী, গুলিস্তান ও যাত্রাবাড়ীতে এক ঘণ্টার ব্যবধানে চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত ৮টা ২০ মিনিট থেকে ৯টা ২৭ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।

এ ছাড়া ফার্মগেটে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গাড়িতে আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসাইন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের তথ্য বলছে, মতিঝিলের নটর ডেম কলেজের সামনে শনিবার রাত ৮টা ২০ মিনিটে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভায়। এ ছাড়া গাবতলী বাসস্ট্যান্ডের সামনে রাত ৮টা ৩০ মিনিটে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। এদিকে রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।
আর রাত ৯টা ২৭ মিনিটে যাত্রাবাড়ীর ফলপট্টির সামনে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।

আগুন দেওয়ার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন বলেন, নোয়াখালী থেকে যাত্রী নিয়ে লাল সবুজ পরিবহনের একটি বাস রাত ৮টা ২০ মিনিটে যখন নটর ডেম কলেজের সামনে পৌঁছায়, তখন যাত্রীরা সব নেমে যান। আর গাড়ির চালক বাস থেকে যখন নেমে যান, তখনই দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। আর গুলিস্তানে সময় পরিবহনের একটি বাস ডেমরা থেকে যাত্রী নিয়ে এসেছিল। বাসে যাত্রীবেশে থাকা দুর্বৃত্ত আগুন দিয়ে পালিয়ে যায়।

এদিকে গাবতলীর বাসে আগুন দেওয়ার বিষয়ে ডিএমপির দারুসসালাম জোনের সহকারী কমিশনার মফিজুর রহমান বলেন, গাবতলী এক্সপ্রেস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনায় ৮ নম্বর লোকাল বাসটি গাবতলীর হোটেল যমুনার সামনে অবস্থান করছিল। তখন পেছন থেকে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

ফার্মগেটে দুটি ককটেল বিস্ফোরণ
রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৭টার পর এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান।

ওসি বলেন, ফার্মগেটের ফার্মভিউ সুপার মার্কেটের সামনে হঠাৎ করে দুর্বৃত্তরা রাত ৭টা ১৫ মিনিটের দিকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এতে কেউ আহত হননি। ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না