শিরোনাম:
ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

BBC24 News
বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » সালমান ভক্তদের প্রেক্ষাগৃহে তুলকালাম কাণ্ড
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » সালমান ভক্তদের প্রেক্ষাগৃহে তুলকালাম কাণ্ড
৪০৭ বার পঠিত
বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সালমান ভক্তদের প্রেক্ষাগৃহে তুলকালাম কাণ্ড

বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্ক: বলিউড ভাইজান সালমান খানের ‘টাইগার-৩’ মুক্তির দিন থেকেই ব্যাপক আলোচনায় রয়েছে। তার এ সিনেমার শুরু দিকের আয় এরই মধ্যে শাহরুখের ইতিহাস সৃষ্টিকারী ‘পাঠান’কেও অতিক্রম করেছে।

রবিবার দীপাবলির দিন ভারতের মহারাষ্ট্রের মালেগাঁও অঞ্চলের মোহন সিনেমা হলে ‘টাইগার-৩’ সিনেমা দেখতে আসা ভক্তরা তুলকালাম কাণ্ড ঘটিয়েছেন। সিনেমার শুরু কিছুক্ষণ পরেই দেদারছে বাজি ফাটাতে শুরু করেন সালমান ভক্তরা। এ ঘটনায় রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় হলের ভেতরে। যদিও কোনো এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ এসে হস্তক্ষেপ করতেই আটক করা হয় সালমানের দুই ভক্তকে। এ ঘটনার সমালোচনা করেছেন সালমান খান নিজেই। ভবিষ্যতে এমন কিছু না করার উপদেশ দিয়েছেন তার অনুরাগীদের। কেউ কেউ বললছেন, ভাইজানের কথা কানেই তুলছেন না তার অনুরাগীরা। অন্যদিকে এবার নেপালেও ঘটেছে তুলকালাম কাণ্ড।

এ প্রথমবার দীপাবলিতে মুক্তি পেল সালমান খানের ছবি ‘টাইগার ৩’। মাত্র দুদিনেই ১০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে এ সিনেমা। শুধু ভারতে নয়, দেশের বাইরে মুক্তি পেয়েছে এ সিনেমা। মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ, আমেরিকাসহ প্রতিবেশী রাষ্ট্র নেপালেও মুক্তি পেয়েছে এ সিনেমা। সেখানকার একটি হলে এবার সালমান অনুরাগীদের বাঁধনছাড়া উচ্ছ্বাস।

‘লে কর প্রভুকা নাম’ চলছে পর্দায়। গানের তালে পা মেলাচ্ছেন সালমান-ক্যাটরিনা। সেই সময় প্রায় অনাবৃত হয়ে নাচতে শুরু করেন বেশ কিছু যুবক। এ সিনেমা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মহারাষ্ট্রের কাণ্ডজ্ঞানহীন ঘটনার পর এবার ফের সমালোচিত সালমান খানের ভক্তরা।



আর্কাইভ

ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু