বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দ. কোরিয়ার সাথে করা সামরিক চুক্তি বাতিল করল উ. কোরিয়া
দ. কোরিয়ার সাথে করা সামরিক চুক্তি বাতিল করল উ. কোরিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার সাথে করা পাঁচ বছরের পুরনো সামরিক চুক্তি থেকে পুরোপুরিভাবে বেরিয়ে গেল উত্তর কোরিয়া। মঙ্গলবার সফলভাবে গোয়েন্দা স্যাটেলাইট উড্ডয়নের পর পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এই ঘোষণা আসল। ফলে কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে।
এই চুক্তির শর্ত মানা থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া।দেশটি জানিয়েছে, তারা ফের সীমান্ত এলাকায় নজদারি বিমান মোতায়েন করবে।
চুক্তি থেকে সরে আসা পিয়ংইয়ং এবার দক্ষিণ কোরিয়া সীমান্তে ভারী অস্ত্র ও শক্তিশালী সেনা দল পাঠাবে। এক বিবৃতিতে জানানো হয়েছে, এখন থেকে আমাদের সেনারা আর সেপ্টেম্বর ১৯ উত্তর-দক্ষিণ সামরিক চুক্তির অধীনে বাঁধা নয়।
এছাড়াও সামরিক সংঘাত এড়াতে আকাশ ও সমুদ্রপথে নেওয়া সব পদক্ষেপও তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে কিম জং উনের দেশ।
সাথে তারা বলেছে, এবার সীমান্তে নতুন ধরনের সমরাস্ত্রের পাশাপাশি শক্তিশালী সেনাদল পাঠাবে।
মঙ্গলবার মালিগিয়ং-১ নামের গোয়েন্দা স্যাটেলাইটটি মহাকাশে পাঠায় উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও নিশ্চিত করেছে যে, উত্তর কোরিয়ার এই স্যাটেলাইটটি কক্ষপথে প্রবেশ করেছে।
স্যাটেলাইট উড্ডয়নের নিন্দা জানিয়ে সীমান্তে নজরদারি কার্যক্রম ফের শুরু করার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া।
এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ার সেনা চৌকিতে নজরদারি করতে পারবে সিউল।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 