শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » তানজিন তিশাকে অভিনয় থেকে বিরত রাখার আহ্বান
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » তানজিন তিশাকে অভিনয় থেকে বিরত রাখার আহ্বান
৫২৪ বার পঠিত
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তানজিন তিশাকে অভিনয় থেকে বিরত রাখার আহ্বান

বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্ক: ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার গণমাধ্যমকর্মীদের সঙ্গে অপেশাদার ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত তাকে নিয়ে সব ধরনের অভিনয় থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা।

বুধবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান তারা।

বিবৃতিতে বলা হয়, তানজিন তিশা যতদিন পর্যন্ত নিঃশর্ত ক্ষমা না চায় ও ভবিষ্যতে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করবে না বলে অঙ্গীকার প্রদান না করে ততদিন পর্যন্ত আপনারা তাকে নিয়ে সব ধরনের নির্মাণ থেকে বিরত থাকবেন বলে আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান রইল। গণমাধ্যমকর্মী ও নির্মাতারা একে অপরের পরিপূরক বলে শিল্পী ও সাংবাদিক দ্বন্দ্বের এই দুঃসময়ে আপনারা গণমাধ্যমকর্মীদের যৌক্তিক দাবির সঙ্গে সহমত প্রকাশ করে আমাদের সঙ্গে থাকবেন বলে প্রত্যাশা করছি।

আহমেদ তেপান্তরের সমন্বয়ে বিবৃতিতে স্বাক্ষরদাতা সচেতন গণমাধ্যমকর্মীরা হলেন— কামরুল হাসান দর্পণ ( দৈনিক ইনকিলাব), মঈন আবদুল্লাহ (দৈনিক আমাদের সময়), আলাদিন মাজিদ (বাংলাদেশ প্রতিদিন), ইমরুল শাহেদ (আমাদের অর্থনীতি), বিপুল হাসান ( আরটিভি), সাইফ আলী (আজকের সংবাদ), এমএস রানা (আজকের পত্রিকা), গোলাম মুজতবা ধ্রুব (এফএনএস), বুলবল (নিউ নেশন), আলী আফতাব ভূঁইয়া ( দেশ টিভি), জাহাঙ্গীর বিপ্লব (দৈনিক যায় যায় দিন), সাজু আহমেদ (দৈনিক যায় যায় দিন), রাশেদ হক (একাত্তর টিভি), ডি এ সৌর (ডিবিসি টেলিভিশন), নিথর মাহবুব (দৈনিক সংবাদ), এমদাদুল হক মিল্টন (দৈনিক সমকাল), মীর সামী (দৈনিক সমকাল), জাহিদ হোসেন (ডেইলি সান), নিশা মাহমুদা (প্রতিদিনের বাংলাদেশ), ারকিব হোসেন (খোলা কাগজ), ফাতেমা কাউসার (নিউজটোয়েন্টিফোর টেলিভিশন), রিয়েল তন্ময় ( দৈনিক ইনকিলাব), দেলোয়ার হোসেন বাদল (বাংলানিউজটোয়েন্টিফোর.কম) ও আবুল কালাম (নয়া দিগন্ত) প্রমুখ।

উল্লেখ্য যে, সংবাদ সংক্রান্ত বিষয়ে সম্প্রতি একজন গণমাধ্যমকর্মী তানজিন তিশাকে ফোন দিলে গণমাধ্যমকর্মীদের ‘উড়িয়ে’ দেওয়ার হুমকি প্রদান করেন তিনি। আর এই বিষয়টি দেশের সাংস্কৃতিক অঙ্গণে নানা বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে।



আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা