বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » জাতীয় | নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » আগামীকাল শেষ হচ্ছে মনোনয়নপত্র দাখিলের সময়
আগামীকাল শেষ হচ্ছে মনোনয়নপত্র দাখিলের সময়
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার (৩০ নভেম্বর)।
ইসি কর্মকর্তারা জানান, এবার ২৬টির মতো রাজনৈতিক দল ভোটে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে।
তবে এখন পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের তেমন সাড়া পড়েনি। শেষদিনেই বেশির ভাগ সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে চায়।
বুধবার (২৯ নভেম্বর) পর্যন্ত ঢাকায় ২৬৫টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। এদের মধ্যে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর।
নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনযায়ী, ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে।
এদিকে নির্বাচনে বিএনপি অংশ না নিলে তফসিল আর পুনর্নির্ধারণ করা না হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনাররা। এমনকি ভোটের তারিখও পরিবর্তন করা হবে না। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালও এরই মধ্যে বলেছেন, আমাদের প্রস্তুতিটা অনেক দূর এগিয়ে গেছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে আমরা সাংবিধানিকভাবে বাধ্য।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি।




রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান 