শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | নির্বাচন | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাতিসংঘ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে না
প্রথম পাতা » আর্ন্তজাতিক | নির্বাচন | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাতিসংঘ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে না
৬১০ বার পঠিত
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতিসংঘ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে না

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সবার আগ্রহ আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষক পাঠানো নিয়ে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফানি ডুজারিক জানিয়েছেন, ‘আমাদের তেমন (নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো) কোনও পরিকল্পনা নেই। সুনির্দিষ্ট বা বিশেষ কোনও কারণ না থাকলে আমরা এটা (পদক্ষেপ নেওয়া) করিও না।’

২০১৫ সালের পর থেকে জাতিসংঘ কোনও দেশে নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি। বিশ্লেষকরা বলছেন, কেবল জরুরি পরিস্থিতিতেই পর্যবেক্ষক পাঠায় জাতিসংঘ। বাংলাদেশে তেমন পরিস্থিতি যেহেতু নেই, সেহেতু পর্যবেক্ষক পাঠাবে কী পাঠাবে না, সে আলাপ তোলার সুযোগ নেই।

বুধবার (২৯ নভেম্বর) ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফানি ডুজারিক বলেন, “সুনির্দিষ্ট ‘ম্যান্ডেট’ ছাড়া আমরা এমন সিদ্ধান্ত খুব কম, খুবই কম নিই।’’ সেই সঙ্গে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়—নির্বাচনে তারা পর্যবেক্ষক পাঠাবে না।

তিনি আরও বলেন, ‘আমরা মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যান্য সংস্থার প্রতিবেদন দেখেছি। আমরা আবারও সংশ্লিষ্ট সব দলের প্রতি আহ্বান জানাচ্ছি—যাতে জনগণ অবাধে, স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে। তা যেন হয়রানিমুক্ত হয়।’

কী প্রক্রিয়ায় সিদ্ধান্ত হয় জানতে চাইলে বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের নির্বাচনি সহায়তা পলিসি একটি জটিল প্রক্রিয়া। নির্বাচন পর্যবেক্ষণসহ যেকোনও নির্বাচনে জাতিসংঘের সহযোগিতার জন্য বেশ কিছু জটিল ধাপ পেরোতে হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বা সাধারণ পরিষদের ম্যান্ডেট লাগে, অথবা কোনও দেশ যদি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের কাছে নির্বাচনে সহযোগিতা চায়, সেক্ষেত্রে আন্ডার-সেক্রেটারি জেনারেলের অধীন ‘ইউএন ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স’ বিভাগ নির্বাচনে সহযোগিতার সিদ্ধান্ত নেয়। জাতিসংঘের পক্ষ থেকে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো একটি বিরল ঘটনা।

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক মনে করেন, এ ধরনের প্রশ্ন তোলাটা উদ্দেশ্যমূলক। যেটা সাধারণত যে প্রতিষ্ঠানের করারই কথা না, সেটা নিয়ে অপ্রাসঙ্গিকভাবে প্রশ্ন করাটা থেকেই প্রশ্নকারীর উদ্দেশ্য বোঝা যায়। বিষয়টি এমন না যে জাতিসংঘ এই নির্বাচনে কোনও পর্যবেক্ষক পাঠাচ্ছে না। আসলে বিশেষ কোনও কারণ না থাকলে তারা এমন কিছু করার চিন্তাও করে না।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ফজলুল হালিম রানা বলেন, ‘জাতিসংঘ পর্যবেক্ষক পাঠায় এটাই ভুল ধারণা। বিশেষ পরিস্থিতিতে তারা যদি মনে করে কোথাও পর্যবেক্ষক পাঠানো দরকার, তাহলে তাদের প্রক্রিয়ার মধ্য দিয়ে ম্যান্ডেট নেওয়ার বিষয় আছে। তেমন কোনও এজেন্ডার মধ্য দিয়ে যেহেতু সংস্থাটি যায়নি, সেহেতু নিশ্চিত হয়ে বলা যায়, জাতিসংঘের পর্যবেক্ষক দল পাঠানোর বাস্তবতা নেই। তারা পর্যবেক্ষক পাঠানোর এখতিয়ারই রাখে না।’



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না