বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ফোর্বসের তালিকা বিশ্বের শীর্ষ ক্ষমতাধর নারী উরসুলা, আছেন শেখ হাসিনাও
ফোর্বসের তালিকা বিশ্বের শীর্ষ ক্ষমতাধর নারী উরসুলা, আছেন শেখ হাসিনাও
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরে বিশ্বের ১০০ জন ক্ষমতাধর নারীর একটি তালিকা প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বস। এ বছরের তালিকায় সবচেয়ে প্রভাবশালী অর্থাৎ শীর্ষে আছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন। তালিকায় উঠে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও। তালিকায় তিনি আছেন ৪৬তম অবস্থানে। গত বছর এই তালিকায় শেখ হাসিনার অবস্থান ছিল ৪২তম।
ফোর্বস বলছে, তালিকায় যুগান্তকারী নবাগত এবং প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব উভয়ই রয়েছেন, যা নারীদের বৈশ্বিক প্রভাবের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি নিদর্শন করে। এই তালিকা নারীর অগ্রগতি তুলে ধরার পাশাপাশি তাদের ক্ষমতার অবস্থা সম্পর্কে সমালোচনামূলক প্রশ্নও উত্থাপন করেছে।
তালিকায় ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন। এছাড়া তালিকার পঞ্চম স্থানে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী টেইলর সুইফট।
এই তালিকা ছয়টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে: মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট, পলিটিক্স অ্যান্ড পলিসি, ফাইন্যান্স (অর্থসংস্থান), বিজনেস (ব্যবসা), ফিলানথ্রোপি (জনহিতৈষী) ও টেক (প্রযুক্তি)।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 