শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আফ্রিকা | শিরোনাম | সাবলিড » দ. আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশের ইতিহাসগড়া জয়
প্রথম পাতা » আফ্রিকা | শিরোনাম | সাবলিড » দ. আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশের ইতিহাসগড়া জয়
৬২৮ বার পঠিত
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দ. আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশের ইতিহাসগড়া জয়

---বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। প্রোটিয়াদের এর আগে এই ফরম্যাটে দুবার হারিয়েছে টাইগ্রেসরা।

কিন্তু দুবারই ছিল ঘরের মাটিতে। তবে এবার দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা।

রেকর্ডগড়া দলীয় সংগ্রহের পর তুলে নেয় ১১৯ রানের দাপুটে এক জয়।
রানের হিসেবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয় এটি।

আগের রেকর্ডটি ছিল ২০১১ সালে বিকেএসপিতে আয়ারল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে ৮২ রানের জয় পায় টাইগ্রেসরা।

গতকাল (১৬ ডিসেম্বর) ইস্ট লন্ডনে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৫০ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। তিনে নামা মুর্শিদা খাতুন খেলেন ১০০ বলে ১২ চারে অপরাজিত ৯১ রানের দারুণ ইনিংস। বাকিরা কেউ ফিফটি ছুঁতে না পারলেও যোগ্য সঙ্গ দেন মুর্শিদা খাতুনকে।

শামীমা সুলতানা ও ফারজানা হকের উদ্বোধনী জুটি থেকে আসে ৬৬ রান। ৩৪ রান করা শামীমা ফিরলে ভাঙে সেই জুটি। এরপর ফারজানাও বেশিক্ষণ টেকেননি। ৭৬ বলে ৩ চারে ৩৫ রান করেন তিনি। তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ৮০ রানের জুটি বাঁধেন মুর্শিদা। ভালো খেলতে থাকলেও ৪৮ বলে ৫ চারে ৩৮ রানে আউট হন জ্যোতি। তবে স্বর্ণা আক্তারের সঙ্গে অবিচ্ছিন্ন ৬০ রানের জুটি গড়ে প্রথমবারের মতো বাংলাদেশের দলীয় সংগ্রহ আড়াইশতে নিয়ে যান মুর্শিদা। এর আগে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ২৩৪ রান। গত বছর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে ৭ উইকেট হারিয়ে এই রান তুলেছিল টাইগ্রেসরা।

২৫১ রানের লক্ষ্য পেয়ে ১৩১ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। থিতু হতে দেননি কোনো ব্যাটারকে। দ্বিতীয় ওভারে অধিনায়ক লরা ওলভার্ডটকে তুলে নিয়ে প্রথম আঘাত হানেন সুলতানা খাতুন। পরের ওভারে আরেক ওপেনার তাজমিন ব্রিটসকে ফেরান পেসার মারুফা আক্তার। এরপর স্পিনারদের কাছে ধরাশায়ী হয়ে পড়ে প্রোটিয়ারা। বাঁহাতি স্পিনে ৩৩ রান খরচ করে একাই তিন উইকেট শিকার করেন নাহিদা আক্তার। কিছুদিন আগেই তিনি পেয়েছেন আইসিসি নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার। সেই ফর্ম ধরে রাখেন এই ম্যাচে।

সর্বোচ্চ ৩৫ রান করা এলিজ ম্যারি ম্যাক্স ও দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করা সুন লুস কাটা পড়েন নাহিদার বুদ্ধিদীপ্ত বোলিংয়েই। এছাড়া দুটি করে উইকেট নেন সুলতানা, রাবেয়া খান ও ফাহিমা খাতুন। যার ফলে ৮১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। ব্যাট হাতে দারুণ ইনিংস খেলায় ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মুর্শিদা।

এদিকে, সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামী ২০ ডিসেম্বর পচেফস্ট্রুমে মুখোমুখি হবে দুই দল।



এ পাতার আরও খবর

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে: আইএসপিআর সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে: আইএসপিআর
গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার
ঢাকায় দূতাবাস স্থাপন দ.আফ্রিকার শ্রমবাজারের নতুন সম্ভাবনা ঢাকায় দূতাবাস স্থাপন দ.আফ্রিকার শ্রমবাজারের নতুন সম্ভাবনা
পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী
সেন্ট্রাল আফ্রিকান শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালিয়েছে ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালিয়েছে
নাইজেরিয়া সেনা ঘাঁটিতে আইএসআইএলের হামলা, ২০ সেনা নিহত নাইজেরিয়া সেনা ঘাঁটিতে আইএসআইএলের হামলা, ২০ সেনা নিহত
কঙ্গোতে মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে কঙ্গোতে মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে
নাইজেরিয়ায় স্কুলভবন ধসে পড়ে ২২ শিক্ষার্থী নিহত নাইজেরিয়ায় স্কুলভবন ধসে পড়ে ২২ শিক্ষার্থী নিহত
বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ফাইনালে দ. আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ফাইনালে দ. আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না