শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ৩০০ ইয়াবা নিয়ে কাশিমপুরে প্রধান কারারক্ষী গ্রেপ্তার
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ৩০০ ইয়াবা নিয়ে কাশিমপুরে প্রধান কারারক্ষী গ্রেপ্তার
৬০৬ বার পঠিত
সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৩০০ ইয়াবা নিয়ে কাশিমপুরে প্রধান কারারক্ষী গ্রেপ্তার

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর উচ্চ নিরাপত্তার কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম ৩০০ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হয়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে কারাগারে প্রবেশের সময় অন্য কারারক্ষীরা তাকে তল্লাশি করে তার কাছ থেকে ইয়াবাগুলো জব্দ করেন।

পরে পুলিশ সাইফুলকে গ্রেপ্তার করে।সাইফুল ইসলাম (৫৯) চাঁদপুরের মতলব থানার আদলবিটি এলাকার আব্দুল জলিলের ছেলে।

কারা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম কারাগারের ভেতরে প্রবেশ করছিলেন। এসময় নিয়ম অনুযায়ী অন্য রক্ষীরা তাকে তল্লাশি করেন।

পরে তার ইউনিফর্মের প্যান্টের ডান পকেট থেকে ৩০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসময় কারারক্ষীরা তাকে আটক করেন।

খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা জানান, তল্লাশি ছাড়া কাউকে কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তিনি কারারক্ষীদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে তল্লাশি করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প