শিরোনাম:
●   ইরানের ৪৪০ কেজি ইউরেনিয়ামে জয়-পরাজয় দেখছে ইসরায়েল ●   ইরানে আগামী সপ্তাহে কঠোর আঘাত হানা হবে : ট্রাম্প ●   ইরানের রণকৌশলের পেছনে পুতিনের অদৃশ্য হাত আছে: যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ●   ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু ●   মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত ●   আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে : প্রধানমন্ত্রী ●   স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ●   নিরাপদ ও সুস্থ আছেন মোজতবা খামেনি ●   মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
BBC24 News
সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আরব আমিরাতে রমজান শুরু ১১ মার্চ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আরব আমিরাতে রমজান শুরু ১১ মার্চ
৫৭২ বার পঠিত
সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আরব আমিরাতে রমজান শুরু ১১ মার্চ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ২০২৪ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (ইএএস) জানিয়েছে, গণনা অনুযায়ী আগামী বছর ১১ মার্চ (সোমবার) দেশটিতে পবিত্র রমজান শুরু হতে পারে।

এর আগে ১৩ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডারে বলা হয়েছিল, দেশটিতে ২০২৪ সালে রমজান মাস শুরু হবে ১২ মার্চ (মঙ্গলবার)। সেসময় দেশটিতে আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকবে।

তবে ইএএস’র চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, আগামী বছর সংযুক্ত আরব আমিরাতে শীতের মৌসুমে রমজান শুরু হবে। তিনি আরও জানান, ২০৩১ সাল অর্থাৎ ১৪৫৩ হিজরি পর্যন্ত আমিরাতে রমজান মাস শীতকালেই শুরু হবে।

আইএসিএডির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রমজান মাস ২৯ দিন হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। সেই অনুযায়ী, আমিরাতে রমজানের শেষ দিন হবে আগামী বছরের ৮ এপ্রিল।

ইসলামের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত রমজান। এ মাসে সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন। এক বলা হয় সিয়াম সাধনা বা রোজা।

রমজান উপলক্ষে মুসলিমরা সারাবছর প্রস্তুতি নেন। এই সময় মুসলিম দেশগুলো অফিস, স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মঘণ্টা কমিয় আনে। বিশ্বজুড়ে আনন্দ, রহমত ও আধ্যাত্মিকতার আবহ নিয়ে আসে রমজান।

রমজান মাস শেষ হলেই আসে শাওয়াল। এই মাসের প্রথম দিন উদযাপিত হয় ঈদুল ফিতর। দান, জাকাত, নামাজ ও আত্মীয়দের সঙ্গে খাবার খাওয়াসহ নানা রকম আনন্দ উৎসবে ঈদ পালন করেন মুসলিমরা।



এ পাতার আরও খবর

ইরানের ৪৪০ কেজি ইউরেনিয়ামে জয়-পরাজয় দেখছে ইসরায়েল ইরানের ৪৪০ কেজি ইউরেনিয়ামে জয়-পরাজয় দেখছে ইসরায়েল
ইরানে আগামী সপ্তাহে কঠোর আঘাত হানা হবে : ট্রাম্প ইরানে আগামী সপ্তাহে কঠোর আঘাত হানা হবে : ট্রাম্প
ইরানের রণকৌশলের পেছনে পুতিনের অদৃশ্য হাত আছে: যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ইরানের রণকৌশলের পেছনে পুতিনের অদৃশ্য হাত আছে: যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু
মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত
নিরাপদ ও সুস্থ আছেন মোজতবা খামেনি নিরাপদ ও সুস্থ আছেন মোজতবা খামেনি
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক

আর্কাইভ

ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু
মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান