শিরোনাম:
●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা ●   বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান ●   মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান ●   আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা ●   ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ●   মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। ●   ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন- প্রধানমন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন- প্রধানমন্ত্রী
৪৫৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন- প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: নির্বাচন নিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে ছয় জেলায় নির্বাচনী জনসভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা এ অনুরোধ জানান।

জেলাগুলো হলো, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, চাঁদপুর ও বান্দরবান।এসব জনসভায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে ২৩৩টি আসনে জয়লাভ করে।

আর বিএনপি ও তার ২০ দলীয় জোট জামাতকে নিয়ে মাত্র ৩০টি সিট পায়। তারপর থেকে বিএনপির কাজ হলো নির্বাচনবিরোধী কার্যক্রম।

তিনি বলেন, ২০০১ সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর চারিদিকে বোমা হামলা, দুর্নীতি, লুটপাট, মানি লন্ডারিং এমন কোন কাজ নেই, যা তাড়া কনি। এ কারণে ২০০৮ সালের নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করে।

এরপর ২০১৩-২০১৪ সালে গিয়ে আবার অগ্নিসন্ত্রাস শুরু করে। আবার সেই অগ্নিসন্ত্রাস শুরু করেছে, বোমাবাজি-ককটেল মারা শুরু করেছে। এরা নির্বাচন সবসময় বানচাল করার তালে থাকে। নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি, এটা হলো বাস্তব কথা।
প্রধানমন্ত্রী বলেন, আমরা যখন ২০২১ সালে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করি, তখনই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায়। উন্নয়নশীল দেশ হিসেবে ২০২৬ সাল থেকে আমাদের যাত্রা শুরু হবে। যাত্রা শুরু করতে গেলে আমাদের যে প্রস্তুতি দরকার, সেটা কিন্তু আমরা নিয়েছি, আওয়ামী লীগ সরকার নিয়েছে‌।

তিনি বলেন, আগামী নির্বাচন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে যে, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, সেটাকে ধরে রেখে দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা বাস্তবায়ন করে সেই পথ ধরে উন্নত দেশ করব। এ কারণে দেশবাসীর কাছে আমার আহ্বান, নৌকা মার্কায় ভোট দিন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, এবার নির্বাচনে অনেক চক্রান্ত, ষড়যন্ত্র আছে। বিএনপি-জামায়াতের কাজই তো হচ্ছে মানুষ পোড়ানো আর নির্বাচন ধ্বংস করা। আজ দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে, একমাত্র আওয়ামী লীগ পারবে ক্ষমতায় এলে সেই অগ্রযাত্রা ধরে রাখতে। তার জন্য নৌকা মার্কায় ভোটের জন্য আপনারা জনগণের ঘরে ঘরে যাবেন, ভোট চাইবেন।

তিনি বলেন, যেহেতু নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে নানা রকম চক্রান্ত, সেই কারণে নির্বাচনের পরিবেশটা যেন সুন্দর হয়, উৎসবমুখর হয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। বিএনপি সন্ত্রাসী দল, জামায়াত যুদ্ধাপরাধীর দল। কাজেই এরা নির্বাচনে না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, আমি বিশ্বাস করি না। নির্বাচনে অংশগ্রহণ হবে জনগণের সমাবেশ হলে, ভোটারদের আগমনে, ভোটারদের অংশগ্রহণে এখানে নির্বাচন হবে অংশগ্রহণমূলক নির্বাচন, আমরা সেটিই চাই।

তিনি আরও বলেন, ওই সন্ত্রাসী দল ওরা নির্বাচনে বিশ্বাস করে না। ওদের দিয়ে দেশের কোনো কল্যাণ আসবে না, মানুষ খুন ছাড়া, দুর্নীতি করা ছাড়া, তারা কিছুই দিতে পারবে না। সেই কারণে আমরা কিন্তু এটা উন্মুক্ত করে দিয়েছি। নৌকা মার্কা দিয়েছি, পাশাপাশি আরও যারা দাঁড়াতে চায়, তারাও দাঁড়াবে। এখানে অনুরোধ থাকবে, শান্তিপূর্ণ পরিবেশ আপনারা বজায় রাখবেন।

শেখ হাসিনা বলেন, যার যার ভোট সে চাইবে, জনগণ যাকে খুশি, তাকে ভোট দেবে। এটা তো আমাদেরই স্লোগান, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব- এই স্লোগান দিয়েই তো আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছি, সংগ্রাম করেছি। কাজে সেই কথাটা মনে রেখে, যার যার ভোট সে চাক, জনগণ যাকে দেবে, সেটা মেনে নেবে, সেভাবেই এ নির্বাচন পরিচালিত হবে।



এ পাতার আরও খবর

টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
খালেদা জিয়ার  মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতি জাইমা রহমান খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতি জাইমা রহমান
টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান