শিরোনাম:
●   মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান ●   আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা ●   ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ●   মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। ●   ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ●   ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ●   হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা ●   আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ●   বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি ●   সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে কোথাও যাবে না: তেহরান
ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » যেকোনো ধরনের নিষেধাজ্ঞা এলে মোকাবিলা করা হবে: পররাষ্ট্রসচিব
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » যেকোনো ধরনের নিষেধাজ্ঞা এলে মোকাবিলা করা হবে: পররাষ্ট্রসচিব
৪৫০ বার পঠিত
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যেকোনো ধরনের নিষেধাজ্ঞা এলে মোকাবিলা করা হবে: পররাষ্ট্রসচিব

---বিবিসি২৪নিউজ, ​​​​​​কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা: পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে বহিঃবিশ্বের যেকোনো ধরনের নিষেধাজ্ঞা এলে তা মোকাবিলা করা হবে। এই মুহূর্তে একটি ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যেই সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ডিপ্লোমেটিক করেসপনডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) সংগঠনের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এক প্রশ্নের জবাবে এসব কথা জানান সচিব।

সম্প্রতি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠক হয়েছে। তবে এই বৈঠকের বিষয়বস্তু নিয়ে দুই পক্ষের কেউই গণমাধ্যমকে কিছু জানায়নি। এমন বাস্তবতায় বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব থেকে ভিসা বা বাণিজ্য নিষেধাজ্ঞার আশঙ্কা তুলে ধরা হলে পররাষ্ট্রসচিব বলেন, একটি সুষ্ঠু নির্বাচনই আমাদের মূল লক্ষ্য।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, প্রতিবেশী রাষ্ট্র বা অন্য কোনো দেশের স্বার্থ রক্ষা বা বিরুদ্ধেই হোক না কেন বাংলাদেশের ভূখণ্ড কখনই কাউকে ব্যবহার করতে দেওয়া হবে না।

মিয়ানমারের রাখাইন রাজ্যের অস্থিতিশীলতাকে কেন্দ্র করে গত কয়েক মাসে প্রচুর ভূ-রাজনৈতিক সমীকরণ দেখা যাচ্ছে। এছাড়া গত বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছেন, ‘বাংলাদেশ এই অঞ্চলে ছায়া যুদ্ধ চায় না।’

এই প্রেক্ষাপটে এই অঞ্চলে বাংলাদেশ কোনো ছায়া যুদ্ধের আশঙ্কা করছে কি না- এমন প্রশ্নের জবাবে মাসুদ বিন মোমেন বলেন, উনি (পররাষ্ট্রমন্ত্রী) কোন প্রেক্ষাপটে বলেছেন, এটা আমার জানা নেই।

বৈশ্বিক রাজনীতিতে বরাবরই যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান উল্লেখ করে সচিব বলেন, ‘অবশ্যই আমরা কোনো ধরনের যুদ্ধ- সেটা বাস্তব হোক আর ছায়া যুদ্ধ হোক, সেটার বিপক্ষে আমাদের অবস্থান।’

রোহিঙ্গা অনুপ্রবেশকে কেন্দ্র করে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বন্দ্বে না জড়ানোর প্রসঙ্গ টেনে পররাষ্ট্রসচিব জানান, যেকোনো ধরনের দ্বন্দ্ব এড়াতে বাংলাদেশ সবসময় চরম ধৈর্যের পরিচয় দিয়ে আসছে।

সচিব বলেন, ‘২০১৭ সালে মিয়ানমার থেকে যখন রোহিঙ্গাদের ঢল এলো, তখন নানা রকমের উস্কানি ছিল। কিন্তু আমাদের সর্বোচ্চ নেতৃত্ব থেকে বলা হয়েছে, কোনো দ্বন্দ্বে না জড়াতে। কোনো কিছুতে জড়াইনি। কারণ আমরা কোনো দ্বন্দ্ব চাই না।’

মিয়ানমার এবং ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র উল্লেখ করে মাসুদ বিন মোমেন বলেন, ‘এই দুই প্রতিবেশীর সঙ্গে আমাদের সীমান্ত রয়েছে। সুতরাং আমাদের লক্ষ্য হচ্ছে আঞ্চলিক যোগাযোগ, স্থিতিশীলতা ও উন্নয়ন। সেটি কীভাবে আরও এগোনো যায়, সেই লক্ষ্যেই কাজ করছি।’



এ পাতার আরও খবর

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী
টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান
ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া
বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের
ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না: পোপ লিও ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না: পোপ লিও
হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
শেখ হাসিনার বিষয়ে দিল্লিকে সতর্ক থাকতে আহ্বান ঢাকার শেখ হাসিনার বিষয়ে দিল্লিকে সতর্ক থাকতে আহ্বান ঢাকার

আর্কাইভ

মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে কোথাও যাবে না: তেহরান
হরমুজ প্রণালী পার হলো যাত্রীবাহী প্রমোদতরী,মধ্যপ্রাচ্যে ফিরল মার্কিন রণতরী ‘জেরাল্ড ফোর্ড