শিরোনাম:
●   বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে ●   বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ ●   যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান ●   গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ●   নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল ●   বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয় ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯ ●   তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ●   তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন ●   বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল
ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

BBC24 News
বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বৃটেনে পরিবারের সদস্য নিতে পারবেন না বিদেশি শিক্ষার্থীরা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বৃটেনে পরিবারের সদস্য নিতে পারবেন না বিদেশি শিক্ষার্থীরা
৫৩২ বার পঠিত
বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৃটেনে পরিবারের সদস্য নিতে পারবেন না বিদেশি শিক্ষার্থীরা

---বিবিসি২৪নিউজ,রুপা শামীমা লন্ডন থেকে: যুক্তরাজ্যে পরিবারের সদস্য নিতে পারবেন না বিদেশি শিক্ষার্থীরাযুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের যাওয়ার ক্ষেত্রে পরিবারের সদস্য সঙ্গে নেওয়ার বিষয়ে বিধিনিষেধ আরোপ হয়েছে । গত বছরের মে মাসে পাস হওয়ার পর এ বছরের প্রথম দিন থেকে কার্যকর হয়েছে নতুন আইনটি।

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন নিষেধাজ্ঞা স্নাতকোত্তর বা গবেষণা পর্যায়ে ভর্তি হওয়া এবং সরকারি অর্থায়নে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ছাড়া বাকি সবার ওপর প্রযোজ্য হবে।

ব্রিটিশ সরকার ঘোষিত সর্বশেষ নীতি অনুসারে, যেসব অভিবাসী এখন থেকে ব্রিটেনে যাবেন, তাদের অবশ্যই কোনো না কোনো নির্দিষ্ট দক্ষতা থাকতে হবে।
এখন থেকে দেশটিতে অভিবাসী দক্ষকর্মীর ক্যাটাগরিতে ভিসা পেতে হলে বছরে ৩৮ হাজার ৭০০ পাউন্ড বার্ষিক বেতন পেতে হবে।

যাদের বেতন এর কম তারা দক্ষকর্মী ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদন করতে পারবেন না। যা আগে ছিল ২৬ হাজার ২০০ পাউন্ড।

এছাড়া কোনো ব্রিটিশ নাগরিক যদি তার ভিনদেশি স্বামী-স্ত্রীকে ইংল্যান্ডে নিয়ে যেতে চান তবে তাদেরও ৩৮ হাজার ৭০০ পাউন্ড বার্ষিক রোজগার প্রমাণ করতে হবে।
দেশটির বাণিজ্য ও শ্রমিক সংগঠন সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। কারণ দেশটির রাষ্ট্রায়ত্ত স্বাস্থ্য খাত ও বেসরকারি খাত এখনো ব্যাপকভাবে শ্রমিকস্বল্পতায় ভুগছে।

তবে শ্রমিকস্বল্পতায় ভুগতে থাকা খাতগুলোতে (স্কিল ওয়ার্কার ভিসা: শর্টেজ ওকোপেশন) অভিবাসী দক্ষকর্মীর ক্যাটাগরিতে ভিসা পাওয়ার ক্ষেত্রে বার্ষিক আয়ে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে।

গত নভেম্বরে প্রকাশিত ব্রিটিশ সরকারের তথ্যানুসারে, ২০২২ সালে যুক্তরাজ্যে রেকর্ড ৭ লাখ ৪৫ হাজার অভিবাসী প্রবেশ করেছে। এসব অভিবাসীর মধ্যে ভারত, নাইজেরিয়া ও চীন থেকে সবচেয়ে বেশি এসেছে।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, সরকারের এই উদ্যোগ বৈধ অভিবাসীর সংখ্যা ৩ লাখে নামিয়ে আনবে।



এ পাতার আরও খবর

তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি

আর্কাইভ

বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান
গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন
বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল