বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করছে জাতিসংঘ: মুখপাত্র
বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করছে জাতিসংঘ: মুখপাত্র
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের নির্বাচনপ্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটির আশা, স্বচ্ছ ও সুসংগঠিত প্রক্রিয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোতো নিনো নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ব্রিফিংয়ে একজন সাংবাদিক বলেন, বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি আসনের জন্য ২৮টি রাজনৈতিক দলের ১ হাজার ৯৭০ জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে ৪০০ বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে পৌঁছেছেন। অথচ এমন অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ না নিয়ে প্রধান বিরোধী দল (মাঠের) বিএনপি বরং তা বর্জন করেছে। এ ব্যাপারে জাতিসংঘের কোনো পর্যবেক্ষণ আছে কি না, তা জানতে চান ওই সাংবাদিক।
জবাবে ফ্লোরেন্সিয়া বলেন, ‘না, নেই। আমরা শুধু প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের আশা, স্বচ্ছ ও সংগঠিত উপায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত এতটুকুই আমাদের বলার আছে।’৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট নেওয়া হবে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 