বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন
বাংলাদেশে মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে প্রত্যেকের মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।গতকাল মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানানো হয়।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘তথাকথিত নির্বাচনের নামে সরকারের নির্মম দমনপীড়নের শিকার বাংলাদেশের নির্যাতিত, ভোটাধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে জাতিসংঘের মহাসচিব কী ব্যবস্থা নিচ্ছেন? যেমনটি আমরা গত সপ্তাহান্তে বাংলাদেশে একতরফা ডামি নির্বাচন দেখেছি। যে নির্বাচন ছিল ভোট কারচুপি, ভয়ভীতিতে ভরা। যে নির্বাচন দেশটির সব প্রধান রাজনৈতিক দল বর্জন করেছে।’
জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, যেমনটি তাঁরা আগেই বলেছেন, সংস্থাপ্রধান (জাতিসংঘ মহাসচিব) একদম প্রকাশ্যে সব পক্ষকে সব ধরনের সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছেন। প্রত্যেকের মানবাধিকার ও প্রত্যেকের আইনের শাসনের সুযোগ পাওয়ার অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এটি বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহতকরণ ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অপরিহার্য। তাঁরা বাংলাদেশে যে সহিংসতা দেখেছেন, সে বিষয়ে জাতিসংঘ মহাসচিব অবশ্যই উদ্বিগ্ন।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 