শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সারা দেশে লোডশেডিং ৭০০ মেগাওয়াট
সারা দেশে লোডশেডিং ৭০০ মেগাওয়াট
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: কারিগরি ত্রুটির কারণে মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় শনিবার সারা দেশে প্রায় ৭০০ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এ তথ্য জানিয়েছে।
এদিকে এক ফেসবুক পোস্টে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, মহেশখালীর এলএনজি টার্মিনালের ফ্লোটিং স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিটে কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এ কারণে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কিছুটা কম হচ্ছে।
অতি দ্রুত এই সমস্যা সমাধানে কাজ চলছে জানিয়ে মন্ত্রণালয় থেকে বলা হয়, ‘এই পরিস্থিতিতে দেশের কিছু কিছু এলাকায় খুবই স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।’পাওয়ার গ্রিড কোম্পানির তথ্য অনুযায়ী, আজ দুপুরে দেশে বিদ্যুতের চাহিদা ছিল ৯ হাজার ৬৪০ মেগাওয়াট। এর বিপরীতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ৮ হাজার ৯১৬ মেগাওয়াট।




রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান 