বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » কানাডায় বিমান বিধ্বস্ত, নিহত ৬
কানাডায় বিমান বিধ্বস্ত, নিহত ৬
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় শ্রমিকদের বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। তবে এ ঘটনায় একজন বেঁচে গেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) কানাডার উত্তরে একটি খনিতে যাওয়ার পথে শ্রমিকদের বহনকারী একটি ছোট যাত্রীবাহী বিমান মাঝ আকাশে বিধ্বস্ত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার কানাডার উত্তরে একটি খনিতে নেওয়ার জন্য শ্রমিকদের বহনকারী একটি ছোট যাত্রীবাহী বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, বিমান দুর্ঘটনায় একজন ব্যক্তি বেঁচে গেছেন। তবে তার শারীরিক অবস্থা কেমন আছে তা জানা যায়নি।
অন্টারিওর ট্রেন্টনের জয়েন্ট রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে ফোর্ট স্মিথ থেকে উড্ডয়নের পর পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফোর্ট স্মিথ অঞ্চলটি আঞ্চলিক রাজধানী ইয়েলোনাইফ থেকে ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
জেটস্ট্রিম টুইন টার্বোপ্রপ এয়ারলাইনার পরিচালনাকারী নর্থওয়েস্টার্ন এয়ার জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি একটি চার্টার্ড ফ্লাইট ছিল যেটাতে করে শ্রমিকদের খনিতে নিয়ে যাওয়া হচ্ছিল। এটি উড্ডয়নের পর রানওয়ে থেকে ১.১ কিলোমিটার (০.৭ মাইল) দূরে বিধ্বস্ত হয়।
এ পরিস্থিতিতে ফোর্ট স্মিথ থেকে সব ফ্লাইট বুধবার পর্যন্ত গ্রাউন্ডেড করা হয়েছে। কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত করার জন্য একটি দলকে দায়িত্ব দিয়েছে।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 