শিরোনাম:
●   সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী ●   জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু আলোচনা: মার্কিন রণতরিগুলো ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির ●   পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন ●   তিন মন্ত্রণালয় ও বিভাগ সামলাবেন তারেক রহমান ●   জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ ●   নতুন মন্ত্রীসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ●   রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন মন্ত্রিসভার নতুন সদস্যরা ●   প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান ●   আপাতত ঢাকায় থাকবেন প্রফেসর ইউনূস
ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২
BBC24 News
মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » স্বচ্ছতার সাথে দেশের জন্য কাজ করতে চাই - গণপূর্ত মন্ত্রী
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » স্বচ্ছতার সাথে দেশের জন্য কাজ করতে চাই - গণপূর্ত মন্ত্রী
১১৮২ বার পঠিত
মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বচ্ছতার সাথে দেশের জন্য কাজ করতে চাই - গণপূর্ত মন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: দেশ ও জনগণের জন্য  নিজের দক্ষতা ও যোগ্যতা দিয়ে স্বচ্ছতার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি। বুধবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন দক্ষতা ও যোগ্যতার সবটুকু দিয়ে স্বচ্ছতার সাথে সে দায়িত্ব পালনে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। নিজের বিচার বুদ্ধির পাশাপাশি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের আলোকে আমি সঠিক পদক্ষেপ গ্রহণের চেষ্টা করব। সিদ্ধান্ত গ্রহণে প্রচলিত আইন ও জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করব।
এক্ষেত্রে সবার সহযোগিতা চাই। গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা অবশ্যই গ্রহণযোগ্য। তবে অপতথ্য ও মিথ্যা তথ্যের ব্যাপারে সতর্ক থাকার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।
মন্ত্রী বলেন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি বলেন সুস্পষ্ট অভিযোগ পেলে যে কারো বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কার্পণ্য করা হবে না।
পোড়ামাটির ইট ব্যবহারের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট ব্যবহারের ব্যাপারে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানতে চেয়ে করা এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রতিবছর এদেশের এক শতাংশ হরে কৃষিজমি নষ্ট হচ্ছে। ইট তৈরিতে জ্বালানি কাঠ ব্যবহারের ফলে পরিবেশ নষ্ট হচ্ছে। পরিবেশ সুরক্ষা ও কৃষিজমি রক্ষার স্বার্থে ব্লক ইটের ব্যবহার উৎসাহিত করা হবে। প্রাপ্তি সাপেক্ষে সরকারি প্রকল্পে ব্লক ইট ব্যবহার নিশ্চিত করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরস/সংস্থার সাথে সমন্বয় সাপেক্ষে গ্রামাঞ্চলের আবাসন ব্যবস্থায়ও শৃঙ্খলা আনার চেষ্টা করা হবে।



এ পাতার আরও খবর

গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয় বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয়
নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা।
বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিয়ে ভারত আমাদের হুমকি দিচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিয়ে ভারত আমাদের হুমকি দিচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা
এলপিজি আমদানির অনুমতি দিল সরকার এলপিজি আমদানির অনুমতি দিল সরকার
সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ
শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সৃজনশীল ও আদর্শ মানুষ গড়ার জন্যও : প্রধান উপদেষ্টা শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সৃজনশীল ও আদর্শ মানুষ গড়ার জন্যও : প্রধান উপদেষ্টা
তারেক রহমানের সঙ্গে ইইউ’র প্রধান পর্যবেক্ষকের সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে ইইউ’র প্রধান পর্যবেক্ষকের সাক্ষাৎ

আর্কাইভ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ
নতুন মন্ত্রীসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন মন্ত্রিসভার নতুন সদস্যরা
প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান
জামায়াতের পর সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল এনসিপি
মন্ত্রিপরিষদে শপথের জন্য ডাক পেলেন যারা
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না: তাহের