বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে যুক্তরাজ্য
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে যুক্তরাজ্য
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন জানিয়েছেন, তারা এমন মুহূর্ত তৈরি করতে চান, যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া যাবে।
স্থানীয় সময় সোমবার রাতে লন্ডনে এক অনুষ্ঠানে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ কথা জানান। খবর
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড কামেরন বলেন, ফিলিস্তিনিদের অবশ্যই একটি রাজনৈতিক আশাবাদের জায়গা থাকতে হবে, যাতে তারা দেখতে পায় দুই রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এমন অগ্রগতি হয়েছে, যেখান থেকে ফিরে আসার উপায় নেই।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন রাষ্ট্রটি কেমন হবে, এর ভৌগোলিক গঠন কেমন হবে ও কিভাবে পরিচালিত হবে—এসব বিষয়ে আমাদের কাজ শুরু করে দেওয়া উচিত।
ডেভিড ক্যামেরন আরও বলেন, যদি এটা হয় অর্থাৎ সঠিক মুহূর্ত তৈরি করা যায় তাহলে আমরা আমাদের মিত্রসহ জাতিসংঘকে নিয়ে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে ভাবব।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 