শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
৮৪৭ বার পঠিত
রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে পায়ে হেঁটে ফিরতি পথ ধরেছে মানুষের স্রোত। দুর্ঘটনা এড়াতে রাজধানী থেকে উত্তরামুখী সড়কগুলোর দুই পাশেই যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

গত শুক্রবার সকালে শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্ব রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। দেশ-বিদেশের কয়েক লাখ মানুষ তাতে অংশ নেয়।

আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার দুপুর থেকেই বাস, ট্রাক, কার, মাইক্রোবাস, ট্রেন, লঞ্চে করে টঙ্গীর পথে মানুষের ঢল নামে।তাদের যাতায়াত সহজ করতে শনিবার রাত ১০টা থেকে গাজীপুরের তিনটি সড়কে ইজতেমাগামী যাত্রীদের যানবাহন ছাড়া সাধারণ যান চলাচল বন্ধ করে দেয় গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশ।

সারা রাত ধরেই ইজতেমা ময়দানের পথে মানুষের স্রোত চলে। অনেকে দীর্ঘ পথ পায়ে হেঁটে ইজতেমা মাঠের কাছাকাছি পৌঁছান।সকাল সাড়ে ৯টায় আখেরি মোনাজাত শেষে সবাই ফিরতি পথ ধরেন। রাস্তা বন্ধ থাকায় পায়ে হেঁটেই তাদের রওনা হতে হয়।

পুলিশের ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজুর রহমান বলেন, “ঢাকামুখী রাস্তাগুলোতে স্রোতের মত মানুষ হাঁটছে। তাই আমরা এসব সড়কে যাত্রীবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করছি। এর মধ্যেই কিছু ছোট যানবাহন ছাড়া হচ্ছে। বড় যানবাহন ছাড়তে আরো কিছুক্ষণ সময় লাগবে।”

একটি রেন্ট এ কার কোম্পানির গাড়িচালক মো. শাকিল বলেন, তার গাড়ি ব্যবহারকারী গুলশান ১ নাম্বারে যাবেন। কিন্তু তিনি গাড়ি নিয়ে জাহাঙ্গীর গেটে এসে আটকা পড়েন। পরে তার গাড়ি ব্যবহারকারী নেমে হাটা দিয়েছেন। তিনি গাড়ি ঘোরানোর চেষ্টা করছেন।

বুশরা তাবাসসুম নামে একজন লিখেছেন, “আপনি ভাগ্যবান হলে কাকলী বনানী পর্যন্ত গাড়িতে আসতে পারবেন। আর না হলে জাহাঙ্গীর গেটই আপনার লাস্ট স্টপেজ।”

এ এস এম লিথুন লিখেছেন, “মেরুল বাড্ডা এলাকায় ব্র্যাক ইউনিভারসিটির সামনে রাস্তা আটকে দিয়েছে পুলিশ।

গুলশান বনানী এলাকার জ্যাম ছড়িয়েছে হাতিরঝিলেও। হাতিরঝিলে অনেকক্ষণ ধরে আটকে থাকা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মশিউর রহমান বলেন, “মোটরসাইকেল নিয়েও কোনো দিকেই যেতে পারছি না। ইজতেমার বিষয়টা মাথায় ছিল না, তাহলে এ সময় অন্যদিকে যেতাম।”

ইজতেমার কারণে ময়মনসিংহ ও গাজীপুর রোডের বাসগুলো ছেড়ে যায়নি। সেগুলো মহাখালীতে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখায় ভোগান্তি বেড়েছে।

ফেইসবুকের ট্রাফিক অ্যালার্ট গ্রুপে সুদীপ্ত টি অর্ণব লিখেছেন, “সকাল ৯ টা ২৫ মিনিটে মহাখালী রাস্তার উপর তিন সারিতে পার্ক করে রাখা হয়েছে বাসগুলো। কি একটা অবস্থা!”

এ বিষয়ে জানতে চাইলে সৌখিন পরিবহন বাসের মালিক (অংশীদার) শেখ নুরুদ্দিন বলেন, টঙ্গীতে ইজতেমার কারণে তারা গাড়ি ছাড়তে পারেননি। তবে তাদের কোম্পানির অনেক গাড়ি টঙ্গীতেই রয়েছে, যেগুলো ইজতেমায় আগতদের পরিবহনের জন্য ভাড়া করা হয়েছে।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প