সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকার বায়ু অবস্থান আজ শীর্ষে ‘খুবই বিপজ্জনক’ স্কোর ৪০৮
ঢাকার বায়ু অবস্থান আজ শীর্ষে ‘খুবই বিপজ্জনক’ স্কোর ৪০৮
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকার বায়ু আজ সোমবার সকালে খুবই বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বায়ুদূষণে সকাল ৯টা ৩১ মিনিটে বিশ্বের ১১০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল শীর্ষে। ওই সময় আইকিউএয়ারের বায়ুমান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ঢাকার স্কোর ছিল ৪০৮। অর্থাৎ সেময় ঢাকার বায়ু খুবই বিপজ্জনক পর্যায়ে ছিল।
এ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
ওই সময় বায়ুদূষণের দ্বিতীয় অবস্থানে ছিল ঘানার আক্রা। শহরটির স্কোর ছিল ৩৩৫। ওই শহরের বায়ুর মানও বিপজ্জনক পর্যায়ে ছিল।
তৃতীয় অবস্থানে ছিল ভারতের মুম্বাই। এই শহরটির বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল। এরপর ছিল নেপালের কাঠমাণ্ডু ও মিয়ানমারের ইয়াঙ্গুন। একিউআই বা বায়ুমান নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।
একিউআই সূচক ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে নগরবাসীর স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে।
একিউআই সূচক ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা (অস্বাস্থ্যকর) হিসেবে বিবেচিত হয়। একিউআই সূচক ৩০১ থেকে ৫০০ বা তারও বেশি হলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ (বিপজ্জনক) মনে করা হয়।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 