বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | নির্বাচন | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে নির্বাচনের ভোটগ্রহণ শেষ,চলছে গননা
পাকিস্তানে নির্বাচনের ভোটগ্রহণ শেষ,চলছে গননা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে। এখন চলছে ভোট গণনার কাজ। শুক্রবার সকাল নাগাদ পূর্ণ ফলাফল জানা যেতে পারে। তবে সরকারি ফলাফল ঘোষণা করা হবে শুক্রবার দুপুর ২টার মধ্যে।
জানা গেছে, কিছুক্ষণের মধ্যেই ভোটের বুথফেরত ফলাফল প্রকাশ শুরু করবে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমগুলো। টেলিভিশন চ্যানেলের পাশাপাশি নিউজ পোর্টাল ও অন্যান্য প্লাটফর্মেও বেসরকারি ফলাফল প্রকাশ করা হবে।
নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে তিন ধাপে। অস্থায়ী ফলাফল, ফলাফল সমন্বয় ও ফলাফল। প্রিসাইডিং কর্মকর্তাদের (পিও) শুক্রবার দুপুর ২টার মধ্যে নির্বাচন কমিশনে ফলাফল পাঠাতে হবে। ফলাফল পৌঁছাতে দেরি হলে রিটার্নিং কর্মকর্তা (আরও) প্রিসাইডিং অফিসারকে বিলম্বের কারণ জিজ্ঞাসা করবেন ও তা নির্বাচন কমিশনে জমা দেবেন।
জানা গেছে, নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার পাকিস্তানে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এদিন বিকেল ৫টা পর্যন্ত সবমিলিয়ে ৯০ হাজার ৬৭৫টি বুথে ভোট দেন সাধারণ ভোটাররা। এবার দেশটির মোট নাগরিকের মধ্যে ৫০ শতাংশই ভোটার ছিলেন। এমনকি এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক ১৮ হাজার স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছেন।
এদিকে এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও জনপ্রিয় ব্যক্তিত্ব ইমরান খান। কয়েকটি মামলায় কারাদণ্ড পেয়ে তিনি এখন কারাগারে বন্দি রয়েছেন। তবে ইমরান খান কারাগারের ভেতর থেকেই নিজের ভোট দিয়েছেন।
এদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে ভোটের দিন পাকিস্তানে ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন করে দেওয়া হয়। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফসহ (পিটিআেই) বেশ কয়েকটি দল মোবাইল সংযোগ চালু করার দাবি জানালেও, তা মানেনি কর্তৃপক্ষ।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 