শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » রাফায় ইসরাইলের বিমান হামলায় নিহত শতাধিক
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » রাফায় ইসরাইলের বিমান হামলায় নিহত শতাধিক
৬৩৬ বার পঠিত
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাফায় ইসরাইলের বিমান হামলায় নিহত শতাধিক

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরাইলের বিমান হামলায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। যুদ্ধ থেকে বাঁচতে ইতোমধ্যে ১৪ লাখ মানুষ সেখানে আশ্রয় নিয়েছে।স্থানীয় বাসিন্দারা ভারী বোমা হামলার বর্ণনা দিয়েছেন। ইসরাইলি হামলায় বেশ কয়েকটি বাড়ি ও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে।ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা রাফার কিছু অংশে ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে। তারা আরও জানায়, হামাস জঙ্গিদের হাতে আটক দুজন ইসরাইলি জিম্মিকে উদ্ধারের মিশনের পাশাপাশি এই হামলা চালানো হয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিযানের প্রশংসা করে বলেছেন, গাজা থেকে জিম্মিদের দেশে ফিরিয়ে আনার কোনো সুযোগ ইসরাইল ছাড়বে না।

চার মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ এবং বারবার ইসরাইলের সরে যাওয়ার আদেশ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের আরও দক্ষিণে ঠেলে দিয়েছে। অনেকে রাফা এলাকায় তাঁবু, শিবির এবং জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে বাস করছে।

কিন্তু রাফা মিশরের সীমান্ত বরাবর গাজার দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত হওয়ায় এবং ইসরাইলের অভিযান গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণ অঞ্চলগুলোতে স্থানান্তরিত হওয়ায় ফিলিস্তিনিরা নিরাপদে কোথায় যেতে পারে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

চিকিৎসা সহায়তা গ্রুপ ডক্টর্স উইদাউট বর্ডার্সের মহাপরিচালক মেইনি নিকোলাই সোমবার ইসরাইলকে রাফায় তার আক্রমণ বন্ধ করার এবং অন্যান্য দেশকে টেকসই যুদ্ধবিরতি আনার জন্য “দৃঢ় পদক্ষেপ নেয়ার” আহ্বান জানিয়েছেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন টেলিফোনে নেতানিয়াহুর সাথে কথা বলেছেন। বাইডেন তাকে বলেছেন, রাফায় আশ্রয় নেয়া ১০ লাখের বেশি মানুষের নিরাপত্তা ও সমর্থন নিশ্চিত করার জন্য একটি বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত পরিকল্পনা ছাড়া ইসরাইলের সেনা অভিযান চালানো উচিত হবে না।

হামাস জঙ্গিদের বিরুদ্ধে ইসরাইলের পরিকল্পিত স্থল হামলার অভিযানের আগে রবিবার নেতানিয়াহু রাফা থেকে হাজার হাজার ফিলিস্তিনির জন্য “সেফ প্যাসেজ” দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা কোথায় যেতে পারবে তা স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।



এ পাতার আরও খবর

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা