শিরোনাম:
●   নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ চার শতাধিক ●   বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ ●   আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ ●   ভারত-চীন সম্পর্ক উন্নয়নে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল ●   জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী ●   পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন ●   জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ●   বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত ●   বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে নির্বাচন কারচুপির নিরপেক্ষ তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে নির্বাচন কারচুপির নিরপেক্ষ তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের
৫২১ বার পঠিত
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানে নির্বাচন কারচুপির নিরপেক্ষ তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: পাকিস্তানে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অনিয়ম ও কারচুপির যে অভিযোগ উঠেছে সে বিষয়ে আইনি ব্যবস্থার মাধ্যমে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১২ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানি কর্তৃপক্ষকে এই আহ্বান জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার। স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ খবর জানিয়েছে।

৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণায় দীর্ঘ বিলম্ব হয়েছে। এতে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে জনমনে সন্দেহের জন্ম দিয়েছে। এ নিয়ে নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও কারচুপির অভিযোগ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), জামায়াত-ই-ইসলামি (জেআই), এবং জামিয়াত উলেমা-ই-ইসলাম (জেইউআই-এফ)-সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল।

তবে ইতোমধ্যেই জোট সরকার গঠনের জন্য আলোচনা শুরু করেছে পিপিপি, পিএমএল-এন এবং এমকিউএম-পি সহ অন্যান্য দলগুলো। কেননা, নির্বাচনে কোনও দলই সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এবারের নির্বাচনে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বাধিক আসন জিতেছে। এরপরই রয়েছে পিএমএল-এন এবং পিপিপি। দল দুটি জোট সরকার গঠনে উঠেপড়ে লেগেছে।

ম্যাথু মিলার বলেন, ‘আমরা মনে করি পাকিস্তানে আইনি ব্যবস্থা নিজেই কার্যকর হবে। আর এটিই প্রথম কাজ হওয়া উচিত। প্রথম পদক্ষেপ হিসেবে এটিই সঠিক হবে আর তাদের এটিই করা উচিত।’

মার্কিন আইন প্রণেতারা বাইডেন প্রশাসনকে কথিত নির্বাচনি জালিয়াতির দাবির বিষয়ে একটি স্বাধীন তদন্তের জন্য চাপ দিচ্ছেন এমন একটি প্রশ্নের জবাবে মিলার বলেছিলেন, ‘আমি জানি না একটি স্বাধীন তদন্ত করার জন্য তারা ঠিক কোন সংস্থার প্রস্তাব করছেন।’

এ সম্পর্কিত অন্য আকেটি প্রশ্নের জবাবে তিনি পুনর্ব্যক্ত করেছেন, ‘হস্তক্ষেপ এবং জালিয়াতির যে দাবিগুলো দেখা যাচ্ছে তা পাকিস্তানের আইনি ব্যবস্থার মাধ্যমে সম্পূর্ণরূপে তদন্ত করার বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই। সামনের দিনগুলোতে এটি নিয়ে আমরা পর্যবেক্ষণ চালিয়ে যাব।’

তবে সহিংসতা এবং ইন্টারনেট ও সেল ফোন পরিষেবার উপর বিধিনিষেধের মতো রাজনৈতিক ও নির্বাচনি সহিংসতার নিন্দা জানিয়েছেন মিলার। তার মতে, এগুলো নির্বাচনের উপর নেতিবাচকভাবে প্রভাব ফেলেছে।

কথিত নির্বাচনি অনিয়ম সম্পূর্ণভাবে তদন্ত করার আহ্বান জানিয়ে মুখপাত্র বলেন, এটি স্পষ্টতই একটি প্রতিযোগিতামূলক নির্বাচন ছিল যেখানে জনগণ তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পেরেছিল। তিনি বলেন, ‘সর্বশেষে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করি এবং সরকার গঠনের পর দেশটির সঙ্গে আমরা কাজ করতে প্রস্তুত।



এ পাতার আরও খবর

আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত
ইরানের হামলা মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের হামলা মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প
হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ উল্লেখ করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ উল্লেখ করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ
ইরানকে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প ইরানকে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প
ইরান যুদ্ধে পাঠানো মার্কিন রণতরির ৫ হাজার সেনা আত্মহত্যার ঝুঁকিতে ইরান যুদ্ধে পাঠানো মার্কিন রণতরির ৫ হাজার সেনা আত্মহত্যার ঝুঁকিতে
আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
মার্কিন বিমানবাহী রণতরিতে অভ্যন্তরীণ নৌসদস্যদের  মধ্যে সংঘর্ষ, নিহত ৭ মার্কিন বিমানবাহী রণতরিতে অভ্যন্তরীণ নৌসদস্যদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

আর্কাইভ

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ চার শতাধিক
বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
ভারত-চীন সম্পর্ক উন্নয়নে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল
রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম প্রেসিডেন্ট ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে: জাতিসংঘ
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট