বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প নয়, বাইডেনকেই চান পুতিন!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প নয়, বাইডেনকেই চান পুতিন!
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের চেয়ে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনই ভালো। আসন্ন নির্বাচনে তিনি প্রেসিডেন্ট হলেই ভালো করবেন।
পুতিনের মতে, বাইডেন ট্রাম্পের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ ও অনুমানযোগ্য ব্যক্তি।২০১৬ সালে অবশ্য পুতিনের মত ছিল ভিন্ন।সেবার প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন করা ট্রাম্পকে পুতিন বলেছিলেন দুর্দান্ত ও মেধাবী।
বছরের পর বছর ধরে পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত বাইডেন। পুতিনকে তিনি ইউক্রেন আগ্রাসনের আগেই হত্যাকারী বলে আখ্যা দিয়েছিলেন।
রাশিয়ার টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন, বাইডেনের নেতৃত্ব রাশিয়ার জন্য ভালো কারণ তিনি খুব বেশি অভিজ্ঞ মানুষ, তিনি খুবই অনুমানযোগ্য।
তিনি সনাতন ধারার রাজনীতিবিদ।
বাইডেনের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে পুতিন তার সাথে ২০২১ সালের সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে জানিয়েছেন, তিনি সেসময় অস্বাভাবিক কোনো বিষয় লক্ষ্য করেননি।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 