রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকার বাতাস মারাত্মক দূষিত ও ‘বিপজ্জনক’ অবস্থায়
ঢাকার বাতাস মারাত্মক দূষিত ও ‘বিপজ্জনক’ অবস্থায়
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে ঢাকার বাতাস। রবিবার সকালে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ স্থানে থাকা ঢাকার স্কোর দেখা যায় ৩৯৪, যা ‘বিপজ্জনক’ অবস্থা নির্দেশ করে।
বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) সবশেষ সকাল ৯টা ১৩ মিনিটেও এ তথ্য দেওয়া হয়েছে।
তালিকায় এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ২৪৭; তৃতীয় অবস্থানে রয়েছে ভারতেরই আরেক শহর মুম্বাই, যার স্কোর ১৯৯। চতুর্থ অবস্থানে রয়েছে কিরগিজস্থানের বিশকেক, স্কোর ১৯২, পঞ্চম নেপালের কাঠমান্ডু, স্কোর ১৭০; ষষ্ঠ চীনের বেইজিং, স্কোর ১৬৮; সপ্তম পাকিস্তানের লাহোর, স্কোর ১৬৬; অষ্টম ভারতের কলকাতা, স্কোর ১৬৪; নবম উজবেকিস্তানের তাশখন্দ ১৫৯; দশম স্থানে রয়েছে নর্থ মেসিডোনিয়ার স্কোপজে, স্কোর ১৫৮।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।




জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর 