বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পুতিনকে যে গালি দিলেন বাইডেন!
পুতিনকে যে গালি দিলেন বাইডেন!
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘ক্রেজি সান অব আ বিচ’ (কুকুরের খ্যাপাটে বাচ্চা) বলে গালি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর আনাদোলুর।বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে নিজের নির্বাচনি তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে পুতিনকে এই গালি দেন বাইডেন।
এসময় জলবায়ু পরিবর্তনের হুমকির বিষয় উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের কাছে পুতিন এবং তার মতো ‘কুকুরের খ্যাপাটে বাচ্চা’ আছে, যাদের জন্য আমাদের সবসময় পারমাণবিক সংঘাত নিয়ে চিন্তিত থাকতে হয়। কিন্তু মানবতার অস্তিত্বের জন্য সর্বশেষ হুমকি হলো জলবায়ু।’
গত শুক্রবারও রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনির মৃত্যুর জন্য পুতিনকে দায়ী করে বাইডেন বলেন, নাভালনির মৃত্যু রুশ প্রেসিডেন্টের নিষ্ঠুরতার প্রমাণ।
এর আগেও বাইডেনের মুখে এ ধরনের গালি শোনা গেছে । ২০২২ সালের জানুয়ারি মাসেও মুদ্রাস্ফীতি নিয়ে প্রশ্ন করায় ফক্স নিউজের এক সাংবাদিককে তিনি ‘স্টুপিড সান অব আ বিচ’ বলে গালি দিয়েছিলেন, যা মাইক্রোফোনে শোনা গিয়েছিল।




ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরানের ৪৪০ কেজি ইউরেনিয়ামে জয়-পরাজয় দেখছে ইসরায়েল
ইরানে আগামী সপ্তাহে কঠোর আঘাত হানা হবে : ট্রাম্প
ইরানের রণকৌশলের পেছনে পুতিনের অদৃশ্য হাত আছে: যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু
মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত
নিরাপদ ও সুস্থ আছেন মোজতবা খামেনি
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি 