সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশকে সহযোগিতা করবে কাতার: তথ্য প্রতিমন্ত্রী
বাংলাদেশকে সহযোগিতা করবে কাতার: তথ্য প্রতিমন্ত্রী
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন, বাংলাদেশের গণমাধ্যমের উন্নয়নে ও বৈশ্বিক গণমাধ্যম তৈরিতে সহযোগিতা করবে কাতার।শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)’র সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের ইসলামিক সম্মেলনের সাইডলাইনে কাতার মিডিয়া কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল আজিজ বিন থানি আল-থানির সঙ্গে বৈঠক করেন তথ্যপ্রতিমন্ত্রী। এসময় শেখ আবদুল আজিজ এ সহযোগিতার আশ্বাস দেন।
আল জাজিরার মতো বৈশ্বিক গণমাধ্যম তৈরির অভিজ্ঞতার আলোকে কীভাবে বাংলাদেশ ও কাতারের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র গড়ে তোলা যায় তা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং কাতারের মিডিয়া কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।
এসময় গণমাধ্যম সেক্টরে দু’দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়ের ব্যাপারেও তারা একমত পোষণ করেন।
এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের আরো উন্নয়ন ঘটবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 