শিরোনাম:
●   মিয়ানমার রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০ ●   জাতিসংঘে বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর যত অর্জন ●   শরণার্থীদের বাজেট ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন ●   বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে ●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » নারীর উন্নয়নে বিশ্বব্যাংকের বিশেষ তহবিল চাইলেন প্রধানমন্ত্রী
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » নারীর উন্নয়নে বিশ্বব্যাংকের বিশেষ তহবিল চাইলেন প্রধানমন্ত্রী
৩৭৩১৬ বার পঠিত
সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারীর উন্নয়নে বিশ্বব্যাংকের বিশেষ তহবিল চাইলেন প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক ঢাকা: ঢাকা: আরও বেশি নারী উদ্যোক্তা তৈরির জন্য বিশেষ তহবিল এবং জলবায়ু সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে বিশ্বব্যাংকের কাছে রেয়াতি হারে ঋণ চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) আন্না বেজার্ড সৌজন্য সাক্ষাতে এলে তিনি এসব প্রস্তাব তোলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

বিশ্ব ব্যাংকের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা (ডব্লিউবি) বাংলাদেশের নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি বিশেষ তহবিল দিতে পারেন।

বিশেষ তহবিলটি নারী উদ্যোক্তা তৈরিতে সরকারের প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে।
নারীদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য বাংলাদেশের পদক্ষেপ সম্পর্কে শেখ হাসিনা বলেন, তারা নারী উদ্যোক্তাদের বিকাশে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, আমরা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছি। নারী ও পুরুষ উভয়ের জন্যই সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে।

তাই বাংলাদেশে কোনো লিঙ্গ বৈষম্য নেই।
শেখ হাসিনা বলেন, নারীরা এখন কৃষি থেকে শুরু করে সশস্ত্র বাহিনী, পুলিশ ও বিচার বিভাগ পর্যন্ত সমাজের প্রতিটি ক্ষেত্রে কাজ করছে।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের নেওয়া পদক্ষেপের কারণে জনগণের মানসিকতার পরিবর্তন হয়েছে বলে এটি সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, সরকার নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে কাজ করছে।

উল্লেখ্য, তার সরকার নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার নির্বাচনে ৩০ শতাংশ কোটা সংরক্ষণ করেছে।

তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু স্থিতিস্থাপকতা সংক্রান্ত যেকোনো প্রকল্প বা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের সময় টেকসই উন্নয়ন নিশ্চিত করে।

প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন কর্মসূচিতে বাংলাদেশ অন্যতম অগ্রপথিক।

---তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু স্থিতিস্থাপকতা প্রকল্পের জন্য বিশ্ব ব্যাংক আমাদের রেয়াতি হারে আরও ঋণ দিতে পারে।

বৈদেশিক মুদ্রার বাজারের হার এবং ব্যাংকের হারের মধ্যে পার্থক্য থাকার বিষয়ে তিনি বলে, কেন্দ্রীয় ব্যাংক টাকার মূল্যের আকস্মিক ওঠানামা নিয়ন্ত্রণের জন্য জন্য একটি ক্রলিং পেগ সিস্টেম চালু করার পরিকল্পনা তৈরি করেছে।

আন্না বেজার্ড বাংলাদেশের সামষ্টিক ও ক্ষুদ্র অর্থনীতির সংস্কারের ওপর জোর দেন। তিনি বলেন, আমরা বাংলাদেশকে সংস্কারে সহায়তা করছি এবং সংস্কার ত্বরান্বিত করার জন্য সহযোগিতা অব্যাহত রাখব।

তিনি সংস্কারে ভালো করার জন্য বাংলাদেশের প্রশংসা করেন।

বিশ্বব্যাংকের এমডি তাদের অর্থায়নে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পগুলো বাস্তবায়িত হলেই বাংলাদেশ নতুন তহবিল পাবে।

তিনি প্রকল্পের প্রস্তুতি ও বাস্তবায়নেও গতিশীলতা আনার আহ্বান জানান।

আন্না বেজার্ড এক দিনের সরকারি সফরে ঢাকায় আসেন।

এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র
ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের

আর্কাইভ

মিয়ানমার রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০
শরণার্থীদের বাজেট ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস