শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে ট্রেনে চড়ে কক্সবাজার গেলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে ট্রেনে চড়ে কক্সবাজার গেলেন পররাষ্ট্রমন্ত্রী
৪৮৩ বার পঠিত
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে ট্রেনে চড়ে কক্সবাজার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: কর্ণফুলী নদীর তলদেশে তৈরি বঙ্গবন্ধু টানেল পরিদর্শন শেষ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিদের নিয়ে ট্রেনে করে কক্সবাজার ভ্রমণে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

যাত্রা শুরুর প্রাককালে চট্টগ্রাম রেল স্টেশনে তিনি বলেন, দেশের সামর্থ্য জানান দিতে রাষ্ট্রদূতদের নিয়ে বঙ্গবন্ধু টানেল পরিদর্শন ও কক্সবাজার দর্শনে যাওয়া হচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মাধ্যমে কক্সবাজারের সৌন্দর্য ও আমাদের সামর্থ্যের কথা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে।

মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে চট্টগ্রাম রেল স্টেশনে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। পরে দুপুর ১টা ৫ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার রুটের একটি বিশেষ ট্রেন দর্শনার্থীদের নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।

মন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর আউট রিচ-এর অংশ হিসেবে এই সফরের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও তাদের প্রতিনিধি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন।

---

ড. হাসান মাহমুদ বলেন, কর্ণফুলী নদীর তলদেশে যে টানেল, এটি দক্ষিণ এশিয়ার প্রথম টানেল। ভারত, পাকিস্তান, নেপাল-ভুটান কোথাও নদীর নিচে টানেল নেই। এ উদ্যোগ নেওয়া হয়েছে বিদেশি রাষ্ট্রদূতরা যাতে আমাদের দেশকে জানেন। আমাদের দেশে কী ধরনের উন্নয়ন হচ্ছে তা যেন তারা জানেন। এ কারণে তাদের ঢাকার বাইরে নিয়ে আসা হয়েছে।

সকালে আমরা বঙ্গবন্ধু টানেল পরিদর্শন করেছি। এখন ট্রেন যোগে কক্সবাজার যাচ্ছি। এটি আমাদের অনেকের জন্য এ রুটে প্রথম ট্রেন ভ্রমণ, যা আমাদের উন্নয়নের প্রতীক, বলেন ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঘুমধুম পর্যন্ত রেললাইনের সমীক্ষা হয়েছে বৃটিশ আমলে। কিন্তু দোহাজারীর পর তা আর এগোয়নি। এ জনপদের মানুষ একশ পঁচিশ বছর আগে যে স্বপ্ন দেখেছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়ন করেছেন। তাই আমরা রাষ্ট্রদূতদের ট্রেনে করেই কক্সবাজার নিয়ে যাচ্ছি।

এসময় সাংবাদিকদের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা প্রধানমন্ত্রীর চিঠি সম্পর্কে জানতে চাওয়া হলে মন্ত্রী বিষয়টি দুই দেশের অভ্যন্তরীণ বিষয়, যা চাইলেই তিনি প্রকাশ করতে পারেন না বলে উত্তর দেন।

ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসোভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তুর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক সদস্য এই আউট রিচ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ পুলিশের দুটি বাসে চড়ে রাষ্ট্রদূত, হাইকমিশনার ও তাদের প্রতিনিধি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা চট্টগ্রাম রেল স্টেশনে এসে পৌঁছান।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না