শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ ও সৌদি আরব পরিবেশ রক্ষায় চুক্তি স্বাক্ষরে সম্মত
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ ও সৌদি আরব পরিবেশ রক্ষায় চুক্তি স্বাক্ষরে সম্মত
৭৫০ বার পঠিত
বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ ও সৌদি আরব পরিবেশ রক্ষায় চুক্তি স্বাক্ষরে সম্মত

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য বাংলাদেশ ও সৌদি আরব একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে।

কেনিয়ার নাইরোবিতে চলমান জাতিসংঘ পরিবেশ অধিবেশনের ফাঁকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সৌদি আরবের পরিবেশ, জলবায়ু ও কৃষিবিষয়ক প্রতিমন্ত্রী ড. ওসামা ইব্রাহিম ফাকিহার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করেন। পরিবেশ রক্ষায় পারস্পরিক প্রতিশ্রুতির স্বীকৃতি জানিয়ে উভয় দেশই সমঝোতাপত্র স্বাক্ষরের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়।

পরিবেশ রক্ষা, বন্যপ্রাণী সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও দূষণ নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

বৈঠক চলাকালে প্রতিমন্ত্রী ফাকিহা পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে ডিসেম্বর ২০২৪ সালে অনুষ্ঠিতব্য জাতিসংঘ মরুকরণ কনভেনশন (UNCCD) -এ অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। তিনি বলেন, এই আমন্ত্রণ বিশ্বব্যাপী পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার সাক্ষ্য দেয়।

---আলোচনায় তারা জ্ঞান বিনিময় কর্মসূচি, কৃষি, ম্যানগ্রোভ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, স্মার্ট শহর উন্নয়ন এবং ভূমির অবক্ষয় মোকাবিলার কৌশল সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা পরিবেশগত সমস্যার উদ্ভাবনী সমাধানের জন্য বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ সংকল্পের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সাবের চৌধুরী এ সময় স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পরিবেশগত টেকসই ব্যবস্থা এগিয়ে নিতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

অন্য একটি কর্মসূচিতে পরিবেশমন্ত্রী পরিবেশগত প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বিজ্ঞান নীতি ইন্টারফেস শক্তিশালীকরণ শীর্ষক উচ্চ পর্যায়ের সেগমেন্টে বক্তৃতা করেন। তিনি জলবায়ু মোকাবিলায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা, ব-দ্বীপ পরিকল্পনা, জাতীয় অভিযোজন পরিকল্পনার বিষয়ে আলোকপাত করেন।



এ পাতার আরও খবর

ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান: বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান:

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র