রবিবার, ৩ মার্চ ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিজয়ী ভাষণে যা বললেন শাহবাজ
বিজয়ী ভাষণে যা বললেন শাহবাজ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ২৪ তম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) প্রেসিডেন্ট শাহবাজ শরীফ। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি পাকিস্তানের জাতীয় পরিষদে বিজয়ী ভাষণ দিয়েছেন।খবর সামা টিভির।
ভাষণে গত ৯ মে সংগঠিত ঘটনা সামনে এনে ইমরান খানের সমর্থকদের ‘দাঙ্গাবাজ’ হিসেবে অভিহিত করেন তিনি। এসময় তিনি ‘দাঙ্গাবাজ’ এবং দেশপ্রেমিক পাকিস্তানিদের মধ্যে একটি বড় পার্থক্য আছে বলে উল্লেখ করেন। ভাষণে মিত্র দলগুলোর সমর্থন নিয়ে পাকিস্তানকে পুনর্গঠনের প্রতিশ্রুতিও দিয়েছেন শাহবাজ।
শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হিসেবে তাকে সমর্থন ও ভোট দেওয়ার জন্য ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টির (আইপিপি) সভাপতি আবদুল আলিম খান, পাকিস্তান পিপলস পার্টি এবং পিএমএলএনসহ সব সহযোগী দলকে ধন্যবাদ জানিয়েছেন।
শাহবাজ শরীফ বলেন, ‘নওয়াজ শরীফ এবং আসিফ আলি জারদারি কখনোই পাকিস্তানের স্বার্থের ক্ষতি করার কথা ভাবেননি। আমাকে এই পদে মনোনীত করায় আমি নওয়াজ শরীফকে অভিনন্দন জানাই। আমি বিলাওয়াল ভুট্টো, খালিদ মুকুব সিদ্দিকী, চৌধুরী সুজাত, সালিক হুসেন, আব্দুল আলিম খান, সরদার খালিদ মাগসি এবং দলের সব সদস্যদের নির্বাচনে সমর্থন করার জন্য ধন্যবাদ জানাই। ‘
পাকিস্তানের ২৪ তম প্রধানমন্ত্রী শাহবাজ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি আরেক সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এনের সুপ্রিমো নওয়াজ শরিফের ভাই। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের চাচা।
রোববার পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে পার্লামেন্ট সদস্যদের (এমপি) ভোটে জাতীয় পরিষদের নেতা ও দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ। এই পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ওমর আইয়ুব।
জাতীয় পরিষদের ভোটাভুটিতে শাহবাজ ২০১ ভোট পেয়েছেন। আর ওমর পান ৯২ ভোট। পাকিস্তানের সংবিধানে বলা আছে, প্রধানমন্ত্রী হতে হলে কোনো প্রার্থীকে পার্লামেন্টের ৩৩৬ সদস্যের মধ্যে ১৬৯ জনের ভোট পেতে হবে।
পর্যাপ্ত সংখ্যক ভোট পাওয়ায় নওয়াজকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত ঘোষণা করেন স্পিকার।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 