সোমবার, ৪ মার্চ ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শাহবাজ শরিফ
পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শাহবাজ শরিফ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নওয়াজ শরিফ। সোমবার তিনি ইসলামাবাদে শপথ নিয়েছেন। এ সময় রাষ্ট্রপতি ড. আরিফ আলভি, সেনাপ্রধান (সিওএএস) অসীম মুনিরসহ বিশিষ্টজনের উপস্থিত ছিলেন। খবর জিও নিউজের
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ-এর (পিএমএল-এন) বর্তমান প্রেসিডেন্ট শাহবাজ শরিফ।
এছাড়াও পিএমএল-এন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুতাহিদ্দা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) ও ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টির (আইপিপি) মতো দেশের মূলধারার রাজনৈতিক দলগুলোর নেতারাও শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নেতাদের মধ্যে ছিলেন পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফ, পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি।
পাঞ্জাব, সিন্ধু ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী যথাক্রমে মরিয়ম নওয়াজ, মুরাদ আলি শাহ ও সরফরাজ বুগতিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের পর নতুন প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
দ্বিতীয়বারের মতো সংসদে ২০১ ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ। বিপরীতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রতিপক্ষ ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট।
শহবাজের বিজয় প্রত্যাশিত ছিল। তিনি পিএমএল-এন ছাড়াও আরও সাতটি দলের সমর্থন পেয়েছিলেন। পিপিপি, এমকিউএম-পি, পিএমএল-কিউ, বিএপি, পিএমএল-জেড, আইপিপি ও এনপির মতো দল তার সঙ্গে জোট গঠন করেছে।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 