সোমবার, ১১ মার্চ ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ফিলিস্তিনিদের মসজিদে প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল
ফিলিস্তিনিদের মসজিদে প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে মুসল্লিরা তারাবি নামাজ আদায়ের মাধ্যমেই রোজার প্রস্তুতি নিয়ে থাকেন। কিন্তু পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের নামাজ আদায়ের অধিকারও কেড়ে নিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী।
প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশ করতে বাধা দিয়েছে ইসরায়েলি পুলিশ। রবিবার পবিত্র রমজানের প্রথম তারাবিহ নামাজ আদায়ের জন্য আসা কয়েকশ ফিলিস্তিনিকে মসজিদে প্রবেশ করতে বাধা এবং তাদের অনেককে মারধর করে ইসরায়েলি পুলিশ। খবর আনাদোলুর।
প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, তারাবিহ নামাজ পরতে আসা অনেক ফিলিস্তিনি নোবেল স্যাঙ্কচুয়ারি বা হারাম আল-শরিফের গেটে জড়ো হয়েছিল। এসময় ফিলিস্তিনিদের মসজিদে প্রবেশে বাধা দেয় ইসরায়েলি পুলিশ এবং মারধর করে। পরবর্তীতে মসজিদে ঢুতে না পেরে বাইরেই নামজ আদায় করেন অনেক ফিলিস্তিনি।
এদিকে সম্প্রতি মুসলিমদের আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
গত কয়েক মাস ধরেই মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে ইসরায়েলি বাহিনী।
এদিকে অধিকৃত পশ্চিম তীরে বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। তুলকারেম, বালাতা ক্যাম্প, নাবলুসের পূর্বাঞ্চলে অভিযান চালানো হয়েছে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 