শিরোনাম:
●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? ●   এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
BBC24 News
রবিবার, ১৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | শিল্প বাণিজ্য | সাবলিড » ইসরাইলি খেজুর বয়কট মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | শিল্প বাণিজ্য | সাবলিড » ইসরাইলি খেজুর বয়কট মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার
৬৪১ বার পঠিত
রবিবার, ১৭ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসরাইলি খেজুর বয়কট মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে ইসরাইলি পণ্য বর্জন করতে শুরু করেছে মুসলিম দেশগুলো। পবিত্র রজমান মাস শুরু হওয়ায় ইসরাইলি খেজুর বর্জন করার প্রবণতা বেড়েছে অনেকটা।

শুক্রবার সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, রমজানে ইসরাইলি খেজুর বয়কট করল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। দেশ দুটির বেশির ভাগ মানুষই ইসরাইলের খেজুর কেনা থেকে বিরত থাকছেন। এমনকি ইসরাইলি খেজুর আমদানিতেও সতর্কতা জারি করেছে দেশ দুটো। মালয়েশিয়া-ইন্দোনেশিয়া এর আগেও বেশ কিছু ইসরাইলি পণ্য বর্জন করেছে। সর্বশেষ বয়কটের তালিকায় নতুন করে যোগ হয়েছে এই পণ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মালয়েশিয়ায় এক ব্যক্তিকে ইসরাইলি খেজুর বিক্রির অভিযোগে গ্রেফতার করেছে দেশটির কাস্টমস বিভাগ। ইসরাইলি পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার অভ্যন্তরীণ বাণিজ্য এবং জীবনযাত্রার ব্যয়ের দায়িত্বে থাকা মন্ত্রী আরমিজান মোহাম্মদ আলী। বৃহস্পতিবার আরও বলেছেন, যারা ভোক্তাদের বিভ্রান্ত করে ইসরাইলি পণ্য বিক্রি করে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

এদিকে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জনসাধারণকে ইসরাইলি পণ্য আমদানি বন্ধ করার নির্দেশ দিয়েছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় সংস্থা ইন্দোনেশিয়ান কাউন্সিল অব ওলেমা (এমইউআই) এবং বৃহত্তম মুসলিম গণসংগঠন নাদহাতুল ওলামা ইসরাইল থেকে আমদানি করা খেজুরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। নাদহাতুল ওলামার চেয়ারম্যান আহমেদ ফাহরুর রোজি বলেছেন, ‘ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি দেখানোর জন্য ইসরাইলি পণ্য বর্জন করাই সঠিক পথ।’

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ফলে মালয়েশিয়ায় ইসরাইলি পণ্য বর্জনের বিষটি ব্যাপকভাবে কার্যকর হয়েছে। ফলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন অনেক কোম্পানির বেচা-বিক্রিতে ধস নেমেছে। ইতোমধ্যে স্টারবাক্সের (কফি শপ) মালয়েশিয়া শাখা গ্রাহকদের আকৃষ্ট করতে নানা কাকুতি-মিনতি করে যাচ্ছে। ম্যাকডোনাল্ডস (ফার্স্ট ফুড রেস্টুরেন্ট) আবার ক্ষতিপূরণ চেয়ে আইনি পদক্ষেপ নিয়েছে।

মালয়েশিয়ায় সর্বশেষ বয়কট পণ্যের তালিকায় যুক্ত হয়েছে ইসরাইলি খেজুর। ইন্দোনেশিয়ায়ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ইসরাইলি খেজুর বর্জনে ব্যাপক প্রচারণা চলছে। দেশ দুটির বভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের চ্যাট গ্রুপে বলা হচ্ছে- ইসরাইলি খেজুর মুসলিম দেশগুলোতে বেনামে বিক্রি হচ্ছে।



এ পাতার আরও খবর

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ

আর্কাইভ

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা