সোমবার, ১৮ মার্চ ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিপুল ভোটে জয়ী পুতিন
বিপুল ভোটে জয়ী পুতিন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: টানা তিন দিনের ভোট গ্রহণ শেষে রাশিয়ার স্থানীয় সময় আজ সোমবার দেশটির নির্বাচন কমিশন ফলাফল জানানো শুরু করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত রাশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, ৫০ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৮৭ দশমিক ৩৪ শতাংশ ভোট পেয়েছেন। এতে তার তিন প্রতিদ্বন্দ্বী ধারেকাছেও নেই।
এদিকে এরই মধ্যে ভাষণ দিয়েছেন পুতিন। তিনি তার প্রধান নির্বাচনী কার্যালয়ে বলেছেন, আমার এই জয় রাশিয়াকে শক্তিশালী ও আরও কার্যকর করবে। এসময় তিনি ভোট দিতে আসা নাগরিকদের ধন্যবাদ জানান। সেইসঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধে যুদ্ধরত রুশ সেনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পশ্চিমাদের ইঙ্গিত করে পুতিন বলেছেন, তারা যতই আমাদের ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, আমাদের ইচ্ছাকে, বিবেককে দমন করার চেষ্টা করুক না কেন ইতিহাসে কেউ তাতে সফল হয়নি। তারা এখন যেমন ব্যর্থ হয়েছে ভবিষ্যতেও ব্যর্থ হবে।
পশ্চিমাদের কড়া সমালোচনা করলেও চীনের ব্যাপক প্রশংসা করেছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেছেন,চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্ক মজবুত এবং তিনি নিশ্চিত যে তারা আগামী বছরগুলো আরও শক্তিশালী হবে।




ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ 