শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » তরুণরাই এগিয়ে নেবে বাংলাদেশ-চীন সম্পর্ক: রাষ্ট্রদূত
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » তরুণরাই এগিয়ে নেবে বাংলাদেশ-চীন সম্পর্ক: রাষ্ট্রদূত
৫০৩ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তরুণরাই এগিয়ে নেবে বাংলাদেশ-চীন সম্পর্ক: রাষ্ট্রদূত

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ-চীনের সম্পর্ক আরো এগিয়ে নিতে এবং মজবুত করতে কাজ করবে দুই দেশের তরুণরা। তাদের উদ্ভাবনি শক্তি, উদ্দীপনার ওপর ভর করে তৈরি হবে দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত।

বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় ঢাকার বারিধারায় চীনা দূতাবাস আয়োজিত ‘রামাদান গ্যাদারিং উইথ চায়না’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ সরকার, রাজনৈতিক দল, সামরিক, বিশ্ববিদ্যালয়, গণমাধ্যম ও বিদেশি মিশনের দেড় শতাধিক যুব প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেন।

ইয়াও ওয়েন বলেন, যে কোনো দেশকে এগিয়ে নিতে সব সময়ই তরুণরাই মূল ভূমিকা পালন করে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অগ্রগতি অর্জন করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের উন্নয়নের সম্ভাবনা নিয়ে আশাবাদী।

তিনি আরো বলেন, ‘এই অর্জন সাড়ে চার কোটি বাংলাদেশি তরুণের সক্রিয় ভূমিকা থেকে অবিচ্ছেদ্য। তারা প্রাণশক্তি ও উদ্ভাবনী চেতনায় পূর্ণ এবং স্মার্ট বাংলাদেশ ও সোনার বাংলা নির্মাণকে এগিয়ে নেওয়ার মেরুদণ্ড।

রাষ্ট্রদূত ইয়াও বলেন, ‘চীন ও বাংলাদেশের মধ্যে যুব বিনিময়কে আরো জোরদার করতে, তাদের সম্ভাবনাকে উদ্দীপিত করতে এবং দুই দেশ ও বিশ্বব্যাপী ভবিষ্যৎ উন্নয়নে নতুন আশা ও ইতিবাচক শক্তির ইনজেক্ট করার জন্য উন্মুখ।’

অনুষ্ঠানে চীনা দূতাবাসের তরুণ কূটনীতিকরা ব্যবসা-বাণিজ্য ভ্রমণ তথ্য প্রযুক্তিসহ একাধিক খাতে বাংলাদেশিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং আগামীর সম্ভাবনার বিভিন্ন খাতের কথা তুলে ধরেন। তারা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই হবে চতুর্থ শিল্প বিপ্লব। তরুণ কূটনীতিকরা দাবি করেন, চীনের মতোই বাংলাদেশও জিডিপিকে এগিয়ে নিতে হলে তরুণদের অংশগ্রহণের কোনো বিকল্প নাই।

তারা বিশ্বের বিভিন্ন দেশে চীনের বিনিয়োগের চিত্রও তুলে ধরেন।



এ পাতার আরও খবর

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র