শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের সমুদ্র বন্দরে হামলা, নিহত ৮
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের সমুদ্র বন্দরে হামলা, নিহত ৮
৫২১ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানের সমুদ্র বন্দরে হামলা, নিহত ৮

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোয়াদর সমুদ্র বন্দর কর্তৃপক্ষ কমপ্লেক্সে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলা চালানোর সময় নিরাপত্তা বাহিনীর পালটা হামলায় আট সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় সেনাবাহিনীর এক সদস্য নিহত হন।

বুধবার (২০ মার্চ) এ হামলার ঘটনা ঘটে। প্রদেশের মুখ্যমন্ত্রী সারফরাজ বাগতি এ তথ্য নিশ্চিত করেছেন। এ হামলার দায় স্বীকার করেছে দ্য বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। খবর আরব নিউজ, হিন্দুস্তান টাইমস ও এক্সপ্রেস ট্রিবিউনের।এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়াতে থাকে ক্রমশ।

বাগতি এক্স-এ একটি পোস্টে বলেছেন, ‘আট জঙ্গি আজ গোয়াদর বন্দর কর্তৃপক্ষ কমপ্লেক্সে হামলার চেষ্টা করেছিল। তাদের সবাইকে নিরাপত্তা বাহিনী নিষ্ক্রিয় করেছে। বার্তাটি জোরালো এবং পরিষ্কার। যারা হিংস্রতার পথ ধরবে তারা রাষ্ট্রের কাছ থেকে কোনো করুণা পাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সাহসী জওয়ানদের কুর্নিশ, যারা আজ পাকিস্তানের জন্য সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন।’

জিও নিউজের খবরে বলা হয়েছে, গোলাগুলির আগে একটি বিস্ফোরণ ঘটে।সশস্ত্র বালুচ সন্ত্রাসীরা গোয়াদারের বন্দর কর্তৃপক্ষ কমপ্লেক্সে ঢুকে গুলি চালাতে শুরু করে।

প্রদেশটির মাকরানের কমিশনার সাঈদ আহমেদ উমরানি সংবাদমাধ্যম ডনকে বলেন, ঘটনাস্থলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে ব্যাপকভাবে মোতায়েন করা হয়েছে।

এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকা জানিয়েছে, কমপ্লেক্সে প্রবেশের চেষ্টা করার সময় সব হামলাকারীকে নিষ্ক্রিয় করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) সঙ্গে যুক্ত মজিদ ব্রিগেড এ হামলার দায় স্বীকার করেছে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সন্ত্রাসবাদ দৃঢ়ভাবে নিয়ন্ত্রণের ঘোষণা দেওয়ার পর এ হামলা হলো। তিনি আগেই জানিয়েছিলেন, তার সরকার কোনো ধরনের আন্তঃসীমান্ত সন্ত্রাস সহ্য করবে না।

গোয়াদর বন্দরটি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) জন্য গুরুত্বপূর্ণ, যার মধ্যে বহু বিলিয়ন সড়ক ও শক্তি প্রকল্প রয়েছে এবং এটি চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) একটি অংশ।

বিআরআইয়ের অধীনে চীন খনিজ সমৃদ্ধ বেলুচিস্তানে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং বেলুচিস্তানের ঐতিহাসিকভাবে নানা ধরনের হিংসাত্মক ঘটনা ও বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ সত্ত্বেও গোয়াদরের বিকাশ করেছে।

বিএলএ, একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, বেলুচিস্তানে চীনের বিনিয়োগের বিরোধিতা করে এবং চীন ও পাকিস্তান উভয়কেই প্রদেশের প্রচুর সম্পদ শোষণের জন্য অভিযুক্ত করে।

বেলুচিস্তানের সঙ্গে ইরান ও আফগানিস্তানের সীমান্ত রয়েছে বলে খবর। আর আচমকাই বন্দর কর্তৃপক্ষের কমপ্লেক্সে গুলির লড়াই। তবে বিস্ফোরণ হয়েছে বলেও খবর। সব মিলিয়ে আটজন জঙ্গি মারা গিয়েছে বলে খবর। তবে অনেকের মতে, পাকিস্তানে জঙ্গি হানার একাধিক ঘটনা অতীতে হয়েছে। ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি।



এ পাতার আরও খবর

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র