শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
৪৪২ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকর হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নির্বাচনের ১২ মাস আগে তিনি পদত্যাগ করছেন। ব্যক্তিগত এবং রাজনৈতিক দুই কারণেই তার এই পদত্যাগের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

দলের কয়েক সপ্তাহের টালমাটাল সময়ের পর ভারাদকর এই ঘোষণা দিলেন। তিনি সরে গেলে নতুন একজন নেতা আগামী নির্বাচনে দলকে এগিয়ে নিতে আরও ভাল অবস্থান তৈরি করতে পারবেন বলেও জানিয়েছেন ভারাদকর।

বিবিসি জানায়, ভারাদকরের এই পদত্যাগের ঘোষণা মানেই যে তিনি সরাসরি রাজনীতি থেকে সরে যাচ্ছেন তা নয়। আজ তার এ ঘোষণার মধ্য দিয়ে তিনি তাৎক্ষণিকভাবে তার দল ফিনে গেইল এর নেতার পদ থেকে সরে যাচ্ছেন।

এরপর দল থেকে উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারাদকর প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন। নতুন নেতা নির্বাচিত হতে পারে এপ্রিলে।

ভারাদকর আগামী ৬ এপ্রিল নতুন নেতা বেছে নিতে নিজের দলকে অনুরোধ জানিয়েছেন। নেতা নির্বাচন হয়ে গেলে ইস্টার ব্রেকের পর সেই নেতাকে প্রধানমন্ত্রী নির্বাচন করতে পার্লামেন্টে ভোট হবে।

ভারাদকরের পদত্যাগকে অনেক দিক থেকেই নজিরবিহীন বলে বর্ণনা করেছেন আইরিশ উপপ্রধানমন্ত্রী।

তিনদলীয় জোটের প্রধানের পদ থেকে তার সরে দাঁড়ানোতে আপনা থেকেই সাধারণ নির্বচনের পট প্রস্তুত হয়ে যায় না। কিন্তু ভারাদকরের জায়গায় ফিনে গেইল থেকে নতুন একজন নেতা স্থলাভিষিক্ত হবেন।

২০১৭ সালে আয়ারল্যান্ডের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হন ভারাদকর। তার মা আইরিশ। পেশায় নার্স। বাবা অশোক একজন ভারতীয় চিকিৎসক।

আইরিশ পার্লামেন্টের নিম্নকক্ষে নির্বাচিত হওয়ার আগে ভারাদকর হাসপাতালে ডাক্তার হিসাবে কাজ করেছিলেন। মাত্র ৩৮ বছর বয়সে তিনি প্রধানমন্ত্রী হন।

জোট সরকারে দুইবার তিনি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করেন। প্রথমবার ২০১৭ সালের জুন থেকে ২০২০ সালের জুন পর্যন্ত। এরপর আবার ২০২২ সালের ডিসেম্বর থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করে এসেছেন।



এ পাতার আরও খবর

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা