বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন
পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: রাশিয়ার প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
বৃহস্পতিবার (২১ মার্চ) তিনি এ অভিনন্দন জানান বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।
ভ্লাদিমির পুতিন সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে রেকর্ড পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
উল্লেখ্য, গত ১৫ মার্চ ভোটগ্রহণ শুরু হয়ে ১৭ মার্চ শেষ হয়।
নির্বাচনে পুতিন ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হন। এটি সোভিয়েত ইউনিয়নের পর রাশিয়ায় বিপুল ভোটে জয়ী হওয়ার রেকর্ড।
পুতিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন ৪ শতাংশের সামান্য বেশি ভোট। এর আগে টানা তিন দিন ধরে দেশটিতে ভোটগ্রহণ চলে।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 