শিরোনাম:
●   বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে বানাতে পারবে না: প্রধানমন্ত্রী ●   ইরান চুক্তি করতে চায়, তবে প্রস্তাব গ্রহণযোগ্য নয়: ট্রাম্প ●   সব চুক্তি মেনে নেয়ার কোনো কারণ নেই: আব্বাস আরাগচি ●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কক্সবাজার হতে পারতো পৃথিবীর শ্রেষ্ঠতম আকর্ষণীয় পর্যটন স্পট :গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কক্সবাজার হতে পারতো পৃথিবীর শ্রেষ্ঠতম আকর্ষণীয় পর্যটন স্পট :গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
৩৮৮৩৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কক্সবাজার হতে পারতো পৃথিবীর শ্রেষ্ঠতম আকর্ষণীয় পর্যটন স্পট :গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত শ্রেষ্ঠতম আকর্ষণীয় পর্যটন স্পট হতে পারতো। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ, উপযুক্ত ব্যবস্থাপনা ও উন্নয়নের অভাব এবং অপরিকল্পিত স্থাপনা নির্মাণের ফলে কক্সবাজার তার কাঙ্ক্ষিত জৌলুস হারিয়েছে।বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি। এছাড়াও জেলার সকল দপ্তর/সংস্থার কাজে সমন্বয় সাধনের জন্য নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মালটিপারপাস হলে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তর/সংস্থার সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
তিনি বলেন পরিকল্পিত উন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে কক্সবাজারকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণীয়, পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। সেজন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক), স্থানীয় পৌরসভা, জেলা প্রশাসনসহ জেলায় কর্মরত সকল দপ্তর/সংস্থার কাজে সমন্বয় প্রয়োজন। উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, প্ল্যানার, সমাজবিজ্ঞানীসহ বিভিন্ন পেশাজীবীদের পরামর্শ গ্রহণের জন্য তিনি আহ্বান জানান।
তিনি কউকের মাধ্যমে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদে বাস্তবায়নযোগ্য প্রকল্পের তালিকা করে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নযোগ্য প্রকল্প গ্রহণের নির্দেশ দেন। মন্ত্রী তাঁর বক্তব্যে পরিবেশবান্ধব, আধুনিক ও পর্যটকবান্ধব কক্সবাজার গড়ে তুলতে একটি মাস্টার প্ল্যান প্রণয়নের নির্দেশ দেন। মাস্টার প্ল্যানে পরিকল্পনাবিদ, পরিবেশবিদ, সমাজবিজ্ঞানী, জীববৈচিত্র বিশেষজ্ঞ ও সিভিল সোসাইটিসহ বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণের নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, শুধু পরিকল্পিত স্থাপনা ও অবকাঠামো নির্মাণ নয়, মেরিন রিসোর্স ও জীববৈচিত্র যেন বজায় থাকে মাস্টার প্ল্যানে তা নিশ্চিত করতে হবে। সমুদ্রের পানি দূষণরোধে স্থানীয় হোটেল, মোটেল ও রিসোর্টে ইটিপি স্থাপন বাধ্যতামূলক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
দাপ্তরিক কাজে অহেতুক কালক্ষেপন না করে নিষ্পত্তিযোগ্য কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য তিনি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান। দেশপ্রেমকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে জনকল্যাণে প্রত্যেকটি কাজ আন্তরিকতার সাথে সম্পন্ন করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি জনাব এম এ লতিফ, এমপি।
কউক চেয়ারম্যান কমডোর মোহাম্মদ নূরুল আবছার এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন (অব) এর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নবীরুল ইসলাম। অনুষ্ঠানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত কক্সবাজার জোন এবং নগর উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজার-এর কর্মকর্তাগন নিজ নিজ দপ্তর/সংস্থার চলমান উন্নয়ন কার্যক্রম ও বিদ্যমান দাপ্তরিক সমস্যাদি সভাকে অবহিত করেন।
পরে মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সকল দপ্তর/সংস্থার কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।



এ পাতার আরও খবর

আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
পর্যটকদের নিরাপত্তা বিবেচনা সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা পর্যটকদের নিরাপত্তা বিবেচনা সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার

আর্কাইভ

বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে বানাতে পারবে না: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া