শনিবার, ২৩ মার্চ ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস কেট ক্যানসারে আক্রান্ত
ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস কেট ক্যানসারে আক্রান্ত
বিবিসি২৪নিউজ,রুপা শামীমা লন্ডন থেকে: যুক্তরাজ্যের রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত। গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় কেট বলেছেন, গত জানুয়ারি মাসে তলপেটে বড় ধরনের অস্ত্রোপচার হয় তাঁর। ওই অস্ত্রোপচারের পর তাঁর ক্যানসার ধরা পড়েছে। পরীক্ষা-নিরীক্ষার পরে তাঁকে প্রতিরোধমূলক কেমোথেরাপি দেওয়া হচ্ছে।
৪২ বছর বয়সী কেটের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা বড় ধরনের দুঃসংবাদ। ব্রিটিশ রাজপরিবারে রাজা চার্লসও ক্যানসারে আক্রান্ত। তাঁর চিকিৎসা চলছে।
গত জানুয়ারি মাসে দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কেট। সে সময় ব্রিটিশ রাজপরিবারের কার্যালয় থেকে জানানো হয়, তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। তবে সে সময় ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়ে কিছু জানানো হয়নি।গত বুধবার ধারণ করা ভিডিও বার্তায় কেট বলেছেন, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ক্যানসার ধরা পড়েছে। তিনি আরও বলেন, তিনি ভালো আছেন। ওই ভিডিও বার্তায় কেট আরও বলেছেন, চিকিৎসক দল তাঁকে প্রতিরোধমূলক কেমোথেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছে। তিনি চিকিৎসার প্রথম পর্যায়ে রয়েছেন।ওই ভিডিওতে কেটকে জিনসের একটি প্যান্ট ও জাম্পার পরা অবস্থায় দেখা গেছে। তাঁকে এ সময় দুর্বল ও ক্লান্ত দেখাচ্ছিল। কেট বলেন, এই অসুস্থতার খবর তাঁদের পরিবারের জন্য বড় ধাক্কা। তিনি ও উইলিয়াম সবকিছু সামলে ওঠার চেষ্টা করছেন।
কেটের অস্ত্রোপচারের পর রাজপ্রাসাদ থেকে বলা হয়েছিল, প্রিন্সেস এ মাসের শেষে ইস্টার পর্যন্ত তাঁর প্রাতিষ্ঠানিক দায়িত্বে ফিরতে পারবেন না। তবে জনসমক্ষে কেটের অনুপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুঞ্জন ও বিতর্ক শুরু হয়।
গত জানুয়ারি মাসে কেট ও রাজা চার্লস একই হাসপাতালে চিকিৎসা নেন। ৭৫ বছর বয়সী রাজা চার্লস প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত।প্রিন্স হ্যারি তাঁর স্ত্রী মেগান কেট ও তাঁর পরিবারের সুস্থতা কামনা করে বার্তা পাঠিয়েছেন।
কেট কী ধরনের ক্যানসারে আক্রান্ত, সে ব্যাপারে কেনসিংটন প্যালেস জানায়নি। প্যালেসের পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসাসংক্রান্ত গোপনীয়তা রক্ষার অধিকার প্রিন্সেসের রয়েছে। কেট সুস্থতার পথে এবং গত ফেব্রুয়ারিতে তাঁর প্রতিরোধমূলক কেমোথেরাপি শুরু হয়েছে বলে প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে।




ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন 