রবিবার, ২৪ মার্চ ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইসরাইলি হামলায় গাজায় ১৩৬ সাংবাদিক নিহত
ইসরাইলি হামলায় গাজায় ১৩৬ সাংবাদিক নিহত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় আরও তিনজন ফিলিস্তিন সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর ইয়েনি সাফাক।সর্বশেষ নিহত সাংবাদিকদের নাম মোহাম্মদ আল-রিফি, আবদুল রহমান সাইমা এবং মাহমুদ ইমাদ ইসা।গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই সাংবাদিকদের হামলার লক্ষ্যবস্তু করেছে ইসরাইল। গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অঞ্চলটিতে সাংবাদিকদের নিহতের সংখ্যা ১৩৬-এ দাঁড়িয়েছে।
এর আগে এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানিয়েছিল, ‘ফিলিস্তিনিদের কণ্ঠস্বর রোধ করতে, তথ্য আড়াল করতে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক জনগণের কাছে তথ্য পৌঁছাতে বাধা দেওয়ার জন্য ইসরাইল ইচ্ছাকৃতভাবে গাজায় সাংবাদিকদের হত্যা করেছে।’
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ৭৪ হাজার ৩০০ জন মানুষ।
ইসরাইলের হামলায় এই অঞ্চলের বেশিরভাগ জনসংখ্যাই অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছে। অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে ৬০ শতাংশ। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র ঘাটতির মধ্যে আছে জনগণ।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 