শিরোনাম:
●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ ●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প ●   পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী ●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত ●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বুধবার, ৩ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিক্ষাঙ্গন | সাবলিড » বান্দরবানে পর থানচিতে দুই ব্যাংকে ডাকাতি
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিক্ষাঙ্গন | সাবলিড » বান্দরবানে পর থানচিতে দুই ব্যাংকে ডাকাতি
৩৩৮৮১ বার পঠিত
বুধবার, ৩ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে পর থানচিতে দুই ব্যাংকে ডাকাতি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলার পর এবার থানচিতে সোনালী ব্যাংক এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে থানচি বাজারে গুলি ছুড়তে ছুড়তে দোকানগুলো থেকে মোবাইল সেট ও নগদ টাকা কেড়ে নেয় অস্ত্রধারীরা। পরে সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকে ঢুকে ক্যাশ কাউন্টার থেকে টাকা লুটতরাজ করে চলে যায়।

থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি আছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

স্থানীয় সূত্রগুলো জানায়, অস্ত্রধারীদের মুখে মাস্ক পরিহিত ছিল। তাদের পরনে নব্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’ এর অনুরূপ ইউনিফর্ম ছিল।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম আজ সংবাদমাধ্যমকে বলেন, ‌‘সোনালী ব্যাংকের থানচি শাখায় হামলার খবর পেয়েছি। পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেছে। তারা কাজ করছে। ’

এর আগে গতকাল মঙ্গলবার বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে লুট করে কেএনএফ।

তখন পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র, মোবাইল, ব্যাংকের ভোল্টের সব টাকাসহ ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র বাহিনীরা। অপহৃত ব্যাংক ম্যানেজারের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।

আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৈকত শাহীন, পুলিশের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান, সোনালী ব্যাংক চট্টগ্রাম বিভাগের জিএম ও মুসা খান।

বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, স্থানীয়দের ধারণা এ ঘটনা নব্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ঘটিয়ে থাকতে পারে।



আর্কাইভ

হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান