শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট আরোপ- জানে না সরকার
মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট আরোপ- জানে না সরকার
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: চলতি বছরের ১ জুলাই থেকে মেট্রোরেলের ভাড়ায় ১৫ শতাংশ ভ্যাট আরোপের কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, হঠাৎ করে কারা জুলাই থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট ১৫ শতাংশ বাড়বে বলে ঘোষণা দিল, এ সম্পর্কে আমরা কিছুই জানি না।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে আওয়ামী মৎস্যজীবী লীগ আয়োজিত ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সরকারের উচ্চ পর্যায়ের কোনো সিদ্ধান্ত হওয়ার আগে হুট করে কারা এ ধরনের খবর দিল আমি জানি না। বিষয়টি সাংবাদিকদের জিজ্ঞাসা করা উচিত ছিল।
ভ্যাট আরোপের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করা হবে জানিয়ে তিনি বলেন, গণপরিবহণের একটি বিশেষ সেবাধর্মী পরিবহন মেট্রোরেল। মানুষ এর সুফল পাচ্ছে। এখনো জুলাই মাস অনেক দূরে। আমরা এ নিয়ে কোনো সিদ্ধান্তও নেইনি।
এদিকে, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার অত্যন্ত কঠোর অবস্থানে আছে। প্রশাসন দৃষ্টি রেখেছে। একটি বিষয় নিয়ে গোটা পার্বতী চট্টগ্রাম অশান্ত হবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। অচিরেই এর সমাধান হয়ে যাবে। এ ঘটনার পেছনে কে বা কারা জড়িত বা কোন গোষ্ঠী জড়িত, সরকার তা খতিয়ে দেখছে।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র 